Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)

খাগড়াছড়িতে পবিত্র রমজান উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি সেক্টর ও খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)। রোববার (৮ মার্চ- ২০২৬) সকাল ১১টায় ব্যাটালিয়ন সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন, রিজিয়ন সদর দপ্তর চট্টগ্রামের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম এবং খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তাগণ। বিজিবি সূত্র জানায়, “বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই বিশ্বাসকে ধারণ করে স্থানীয় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা…

বিস্তারিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার একটি এলাকায় ৩৩৬ পরিবার বাঙালি সেটলার বসতি স্থাপন করা হয়েছে- এমন অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কথিত অনলাইন পেইজ “সিএইচটি নিউজজ” এর একটি পোস্টে অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি যাচাই করতে সেনাবাহিনী একটি বিশেষ আধিপত্য বিস্তার অভিযান পরিচালনা করে। সেনা সূত্রে জানা যায়, পরিচালিত অভিযানে মহালছড়ি উপজেলার কায়ংঘাট এলাকায় সরেজমিন অনুসন্ধান করা হয়। এ সময় কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। অভিযানে দেখা যায়, অভিযোগে উল্লেখিত “উগুদোছড়ি” নামে ওই এলাকায় বাস্তবে কোনো স্থানের অস্তিত্ব নেই। এছাড়া স্থানীয় পর্যায়ে কোথাও জোরপূর্বক বাঙালি পরিবার বসতি স্থাপনের ঘটনারও সত্যতা পাওয়া যায়নি। সেনা কর্মকর্তারা জানান, ওই এলাকায় বসবাসকারী…

বিস্তারিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন এর উদ্যোগে দুস্থ, অসহায় পরিবার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ- ২০২৬) বান্দরবান রিজিয়নের জিএসও-৩ ক্যাপ্টেন সামিউল ইসলাম উপস্থিত থেকে উপকার ভোগীদের মাঝে এসব সহায়তা বিতরণ করেন। এ সময় শতাধিক দুস্থ, অসহায় ও গরীব পরিবারের মাঝে ডাল, সয়াবিন তেল, পিয়াজ, ছোলা, মুড়ি, খেজুর, চিনি ও আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ৭টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় চাল, ডাল, তেল, পিয়াজ, ছোলা, মুড়ি, খেজুর ও চিনি প্রদান করা হয়। বান্দরবান বৌদ্ধ অনাথলয়েও চাল, ডাল, তেল, পিয়াজ ও আলু বিতরণ করা হয়েছে। অন্যদিকে, গত ২ মার্চ-…

বিস্তারিত

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নে ত্রিপুরা সম্প্রদায়ের আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের “শ্রীশ্রী সার্বজনীন মহাযজ্ঞ” অনুষ্ঠানে অর্থ সহায়তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্ধুকছড়ি জোন। বুধবার (৪ মার্চ- ২০২৬) সিন্ধুকছড়ি জোনের আওতাধীন মুড়াপাড়া এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে জোন উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী ও ক্যাপ্টেন মো. আসিফ বিন ফারুক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সফলভাবে সম্পন্নের লক্ষ্যে আয়োজকদের নগদ অর্থ প্রদান করা হয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সকল ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তারা সর্বদা প্রস্তুত। স্থানীয় আয়োজকরা এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিস্তারিত

দীঘিনালা উপজেলার বানছড়া ইউনিয়নের নোয়াপাড়া পাহাড়ি দুর্গম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ৩ মার্চ (সোমবার) দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল আল-আমিন এর নির্দেশনায় এবং জোনের আরএমও মু. শায়খউদ্দীন সাকলাইনের উপস্থিতিতে চার শতাধিক পাহাড়ি ও বাঙালি অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এ সময় দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব চন্দ্র রঞ্জন চাকমা, স্থানীয় হেডম্যান, কারবারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চিকিৎসা সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সেনাবাহিনীর মানবিক উদ্যোগের প্রশংসা করেন। জোন কমান্ডার জানান, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনের দাবিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে খাগড়াছড়িতে জেলা প্রশাসক (ডিসি) নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (১ মার্চ- ২০২৬) খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ-এর নেতৃবৃন্দ। স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে ছিল, নির্বাচনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ গঠন, পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাঙালিদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি। এছাড়া প্রত্যাহারকৃত ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপন, নিরাপত্তার স্বার্থে ১০৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ, সেনাক্যাম্পগুলোতে পুলিশের পরিবর্তে সেনাবাহিনী মোতায়েন এবং পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ ও শান্তিচুক্তি বাতিলের দাবিও জানানো…

বিস্তারিত

পার্বত্যাঞ্চলে বনসম্পদ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ১৩৫ পিস অবৈধ গোদা কাঠ জব্দ করা হয়েছে। সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের বেতছড়ি আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা এ অভিযান চালায়। জব্দকৃত কাঠের পরিমাণ ১৭৪ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২৬ হাজার ৪০০ টাকা। সেনা সূত্র জানায়, বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকা থেকে সংগ্রহ করা কাঠ খাগড়াছড়ির মেরুং ইউনিয়নের হাজাছড়া হয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল। বেতছড়ি আর্মি ক্যাম্পের চেকপোস্টে দুটি চাঁদের গাড়ি তল্লাশি করে কাঠগুলো জব্দ করা হয়। জড়িতরা পালিয়ে গেলেও পাচারচক্র শনাক্তে গোয়েন্দা…

বিস্তারিত

বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন মানবতা ও সমাজকল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তারই ন্যায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি- ২০২৬) জোনের উদ্যোগে গরিব কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়। এছাড়াও পবিত্র মাহে রমজান উপলক্ষে অসচ্ছল পরিবারের মধ্যে ইফতার ও সেহেরি সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সহায়তা, দুইটি স্পোর্টিং ক্লাবকে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং নারী ফুটবল দলগুলোর অংশগ্রহণে প্রীতি ম্যাচ আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা এবং চারটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জোন অধিনায়ক লে. কর্নেল মো. ইসমাইল সামস আজিজি। তিনি…

বিস্তারিত

সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের উদ্যোগে অগ্নিদগ্ধ শিশু নিশনা চাকমা (৮) এর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২০ ফেব্রুয়ারী- ২০২৬ (শুক্রবার) লক্ষীছড়ি জোনের একটি টহল দল নিশনা চাকমার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসা ব্যয়ের জন্য অনুদান প্রদান করে। উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি বার্মাছড়ির কান্দবপাড়া এলাকায় মাটির চুলা থেকে আগুন লেগে সে গুরুতর দগ্ধ হয়। প্রথমে লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, পরে খাগড়াছড়ি সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৮ ফেব্রুয়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে আইসিইউতে চিকিৎসাধীন।

বিস্তারিত

সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে লংগদু জোন সদরে উপকার ভোগীদের মাঝে এ সহায়তা সামগ্রী তুলে দেন, জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ। এ সময় তিনি, রমজানের তাৎপর্য ও পারস্পরিক সহমর্মিতার গুরুত্ব তুলে ধরেন এবং সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ইফতার পেয়ে উপকারভোগীরা লংগদু জোন ও সেনাবাহিনীর মানবিক উদ্যোগের প্রশংসা করেন। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে সেনাবাহিনী সূত্র থেকে জানানো হয়েছে।

বিস্তারিত