Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)

রাঙামাটির লংগদু উপজেলার দক্ষিণ পাবলাখালি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে একটি অবৈধ পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার (১৫ মার্চ- ২০২৬) রাত প্রায় ১১টা ২০ মিনিটে লংগদু জোনের এক গোয়েন্দা-ভিত্তিক অভিযানে এ অস্ত্র উদ্ধার করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা যায়, প্রাথমিক গোয়েন্দা তথ্য অনুযায়ী ইউপিডিএফ (মূল) এর সংগ্রাহক রঞ্জন বিকাশ চাকমা সন্দেহজনকভাবে ওই এলাকায় অবস্থান করছিল। এ তথ্যের ভিত্তিতে রাত ১০টা ২০ মিনিটের দিকে লংগদু জোনের একটি টহল দল দক্ষিণ পাবলাখালি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি স্টারলেট ইউএসএ নির্মিত ০.২২ ক্যালিবার পিস্তল এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যেতে…

বিস্তারিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন খাগড়াছড়ি জেলা টিমের উদ্যোগে এক আন্তরিক পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার এ আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবী সদস্যরা অংশগ্রহণ করেন। আয়োজনটি ভ্রাতৃত্ব, ভালোবাসা ও একতার এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রায় ২০ জন এতিম শিশুকে নিয়ে একসাথে ইফতার ভাগাভাগি করা, যা আয়োজনটিকে আরও মানবিক ও অর্থবহ করে তোলে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক, স্থানীয় সরকার ও পৌর প্রশাসক সাজিয়া তাহের। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর সচিব খন্দকার পারভীন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহনাজ সুলতানা, বিডি ক্লিন দীঘিনালা টিমের প্রধান উপদেষ্টা…

বিস্তারিত

খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি সদর উপজেলার দুর্গম ইন্দ্রসিংপাড়া এলাকায় অসুস্থ এক গৃহিণীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোন। জানাযায়, ইন্দ্রসিংপাড়া গ্রামের বাসিন্দা লিমন চাকমার স্ত্রী মনিকা চাকমা দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে চলাচল অক্ষম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আর্থিক সংকটের কারণে তার চিকিৎসা চালিয়ে যাওয়া পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। এ অবস্থায় লিমন চাকমা ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের মাধ্যমে লক্ষীছড়ি জোন কমান্ডারের কাছে সহায়তার আবেদন করেন। বিষয়টি জানতে পেরে লক্ষীছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল মো. তাজুল ইসলাম দ্রুত উদ্যোগ নিয়ে মনিকা চাকমার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। রবিবার (১৫ মার্চ) লক্ষীছড়ি জোন সদরে লিমন চাকমার হাতে…

বিস্তারিত

সাজেকের চাম্পাকলা বাউন্তী এলাকায় পর্যটকবাহী একটি সিএনজি দুর্ঘটনায় পড়লে দ্রুত মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার সকাল প্রায় ১০টা ৫০ মিনিটে সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে ব্রেক ফেল করে নাম্বারবিহীন সিএনজিটি দুর্ঘটনায় পতিত হয়। এতে ঢাকা মোহাম্মদপুরের পর্যটক অনিক অধিকারী গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি আর্মি রিজিয়ন এর অধীন বাঘাইহাট সেনা জোন এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পর্যটককে উদ্ধার করেন। পরে সাজেক টিওবির পর্যটক স্কটের সহায়তায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাফারি গাড়িতে করে তাকে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতাল এ উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। দুর্গম পাহাড়ি এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এই তাৎক্ষণিক ও মানবিক পদক্ষেপ…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার দুর্গম সিন্দুকছড়ি ইউনিয়নের সুকান্ত মহাজন পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ- ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ ক্যাম্প পরিচালনা করা হয়। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোনের তত্ত্বাবধানে আয়োজিত ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাতিহা তাসনিম এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি) চিকিৎসা সেবা প্রদান করেন। দুর্গম পাহাড়ি এলাকার অসহায়, গরিব ও বয়স্ক মানুষের চিকিৎসা নিশ্চিত করাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য। মেডিকেল ক্যাম্পে মোট ২৬৮ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। এর মধ্যে ২১৮ জন উপজাতি ও ৫০ জন বাঙালি…

বিস্তারিত

রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার দুর্গম বরকলক পাংখুয়া পাড়ায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে পানির পয়েন্ট স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি অপারেশন উত্তরণের আওতায় নিয়মিত অভিযান পরিচালনার সময় সেনাবাহিনীর সদস্যরা এলাকাবাসীর তীব্র পানির সংকটের বিষয়টি জানতে পারেন। স্থানীয়রা এতদিন দৈনন্দিন ব্যবহারের পানি সংগ্রহ করতে প্রায় ৩০০ থেকে ৫০০ ফুট নিচের ঝিরি থেকে পানি আনতে বাধ্য হতেন, যা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। এলাকাবাসীর দুর্ভোগ বিবেচনায় নিয়ে সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের বিলাইছড়ি জোনের ব্যবস্থাপনায় গত (১১ মার্চ- ২০২৬) তারিখে দুর্গম বরকলক পাংখুয়া পাড়ায় একটি পানির পয়েন্ট স্থাপনের লক্ষ্যে টিউবওয়েল ও প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রদান করা হয়। এর ফলে প্রায় ১২টি পরিবারের ৫৪ জন মানুষ নিজ নিজ…

বিস্তারিত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ- ২০২৬) পানছড়ি উপজেলা শাখার আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিসিএনপি’র কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নুর হোসেন, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. জালাল আহমেদ এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, সাবেক সভাপতি সোহেল রানা, ছাত্র বিষয়ক সম্পাদক…

বিস্তারিত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭১৭ জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ- ২০২৬) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে এসব উপহার প্রদান করা হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোস্তাকিমুল হক উপস্থিত থেকে সদস্যদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, সেমাই, গুড়া দুধ, সুজি, নুডলস, চিনি ও সয়াবিন তেল। এ সময় তিনি…

বিস্তারিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় প্রায় ১৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ- ২০২৬) গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার অসচ্ছল পরিবারগুলোর মাঝে এসব খাদ্যসামগ্রী প্রদান করা হয়। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, তেল, ছোলা, মুড়ি, সেমাই ও খেজুরসহ প্রয়োজনীয় নিত্যপণ্য। লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন। এসময় তিনি বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বের অংশ। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে তিনি সকলকে…

বিস্তারিত

খাগড়াছড়িতে আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩ হাজার ৬ শত ৫০ জন ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ- ২০২৬) জেলা সদরের টাউনহল অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহিনীর উপমহাপরিচালক ড. মো. সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে জেলার ৯টি উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা/দলনেত্রী, আনসার কমান্ডার ও হিল ভিডিপি সদস্যদের মাঝে এ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দীঘিনালা আনসার ব্যাটালিয়ন (১৭ বিএন) এর সিনিয়র পরিচালক মো. আমিন উদ্দিন, পিভিএমএস এবং খাগড়াছড়ি আনসার…

বিস্তারিত