Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)

খাগড়াছড়ি পার্বত্য জেলায় আসন্ন বৈসাবী উৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৫ এপ্রিল- ২০২৬) দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন- রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। সভায় রিজিয়নের জিএসও-২ মেজর কাজী মোস্তফা আরেফিনসহ বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বৈসাবী উৎসব উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় উৎসবকেন্দ্রিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি- সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, পর্যটক নিরাপত্তা, অপপ্রচার, চাঁদাবাজি ও নাশকতার আশঙ্কা- নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং তা মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেন, “বৈসাবী পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও…

বিস্তারিত

রাঙামাটির সাজেকে ঘুরতে এসে হারানো একটি দামী মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ৪ এপ্রিল- ২০২৬ তারিখে এক পর্যটকের Samsung S23 Ultra মোবাইল ফোনটি ভ্রমণের পথে হারিয়ে যায়। পরে বিষয়টি সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোনকে অবহিত করা হলে তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। বাঘাইহাট সেনা জোনের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে অল্প সময়ের মধ্যেই ফোনটি উদ্ধার করা সম্ভব হয়। পরদিন ৫ এপ্রিল- ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে ফোনটি মালিকের কাছে হস্তান্তর করা হয়। প্রায় এক লক্ষ টাকা মূল্যের এই মোবাইল ফিরে পেয়ে সংশ্লিষ্ট পর্যটক সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাঘাইহাট জোনের দ্রুত ও আন্তরিক উদ্যোগ…

বিস্তারিত

সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের উদ্যোগে আসন্ন বিঝু উৎসব উপলক্ষে দীঘিনালা উপজেলার ৯টি বিঝু উদযাপন কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল- ২০২৬) জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে জোন অধিনায়ক লে. কর্নেল মো. আল আমিন কমিটির প্রতিনিধিদের হাতে এ সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, জোন উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমী, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. জয়নুল আবেদিন এবং কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান। জোন অধিনায়ক বলেন, বিঝু শুধু একটি উৎসব নয়, এটি পার্বত্য অঞ্চলের ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। এ ধরনের সহায়তা সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। সহায়তা পাওয়া এক প্রতিনিধি কৃতজ্ঞতা জানিয়ে…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়িতে সাংস্কৃতিক চর্চা ও স্থানীয় প্রতিভা বিকাশে সাউন্ড সিস্টেম সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৪ এপ্রিল- ২০২৬) সকাল ১১টায় সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোনের উদ্যোগে লক্ষ্মীছড়ি সংগীত বিদ্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মো. তাজুল ইসলাম। এছাড়াও সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মো. তাজুল ইসলাম বলেন, সংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সংস্কৃতি ও মানবিক বিকাশের…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্পর্শকাতর শব্দ ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। বৃহস্পতিবার (২ এপ্রিল- ২০২৬) সকালে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি এক মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে ‘আদিবাসী’ ও ‘Son of Soil’ হিসেবে উল্লেখ করেন, যা নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। পিসিসিপি দাবি করে, বাংলাদেশের সংবিধানে ‘আদিবাসী’ শব্দের কোনো স্বীকৃতি নেই। ১৫তম সংশোধনী অনুযায়ী এসব জনগোষ্ঠীকে ‘উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়’ হিসেবে উল্লেখ করা হয়েছে। একইভাবে পার্বত্য শান্তি চুক্তিতেও এ শব্দটির…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়ি উপজেলার খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীন লক্ষীছড়ি জোনের উদ্যোগে (১ এপ্রিল- ২০২৬) এ মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, পেন্সিল, রাবার ও পেন্সিল কাটারসহ প্রয়োজনীয় উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। দুর্গম পার্বত্য এলাকায় শিক্ষার প্রসারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াবে এবং তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাংলাদেশ…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় দুর্গম পাহাড়ি সড়কে আকস্মিক দুর্যোগে আটকে পড়া যানবাহন ও সাধারণ মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (৩১ মার্চ- ২০২৬) বিকেলে ভারী বৃষ্টিপাতের কারণে দীঘিনালা জোনের আওতাধীন ভৈরবা অটল টিলা নামক স্থানে কাদা ও পিচ্ছিলতায় বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় ঘটনাস্থলে তাৎক্ষণিক দীঘিনালা জোনের সেনাসদস্যরা উপস্থিত হয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে ঝুঁকি উপেক্ষা করে আটকে পড়া যানবাহন সরিয়ে দেন এবং সাধারণ মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দেন। পাশাপাশি সড়কে যানচলাচল স্বাভাবিক করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। স্থানীয়রা জানান, সেনাবাহিনীর দ্রুত সহায়তা না পেলে পরিস্থিতি আরও জটিল হতে পারত। তাদের পেশাদারিত্ব ও মানবিক উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি…

বিস্তারিত

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার ভাঙ্গামুড়া হকপাড়া এলাকায় স্থানীয় জনগণের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সোলার ডিপ টিউবওয়েল স্থাপন করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোন। সোমবার (৩০ মার্চ- ২০২৬) টিউবওয়েলগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। লংগদু জোন সূত্রে জানানো হয়, জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদের দিকনির্দেশনায় মেজর আল জাকারিয়া টিউবওয়েলটির উদ্বোধন করেন। এ প্রকল্পের ফলে এলাকার প্রায় ৭৫টি পরিবার, যার মধ্যে ১০টি বাঙালি ও ৬৫টি উপজাতি পরিবার রয়েছে, যারা নিরাপদ পানির সুবিধা পাবে। উদ্বোধন অনুষ্ঠানে মেজর আল জাকারিয়া স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং টিউবওয়েলের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি জানান, লংগদু জোন স্থানীয় জনগণের কল্যাণ ও…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার এবং এক দোকান মালিককে আটক করা হয়েছে। রোববার (২৯ মার্চ- ২০২৬) রাতে উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর এলাকায় একটি মুদি দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর দীঘিনালা জোনের সদস্যরা এবং থানা-পুলিশের একটি টিম। এ সময় দোকান থেকে মজুদকৃত মোট ১৫০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়, যার মধ্যে ডিজেল ও অকটেন ছিল। ঘটনাস্থল থেকে দোকানের মালিক মো. আলমকে আটক করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত জ্বালানি তেল এবং আটক ব্যক্তিকে দীঘিনালা থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার জামতলা বাজার সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের উদ্যোগে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ- ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত এ ক্যাম্পে স্থানীয় অসহায় ও দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। সিন্দুকছড়ি জোন সদর থেকে মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি) এর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে মোট দেড় শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ গ্রহণ করেন, যার মধ্যে শতাধিক উপজাতি এবং বাকিগুলো বাঙালি জনগোষ্ঠী। বিনামূল্যে চিকিৎসা প্রদানের পাশাপাশি সকল রোগীর মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। স্থানীয়রা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে…

বিস্তারিত