Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৬ মার্চ- ২০২৬) দুপুরে বিলাইছড়ি জোনের উদ্যোগে ফারুয়া আর্মি ক্যাম্পের একটি দল ক্যাপ্টেন মো. ইনান বিন নাজমুলের নেতৃত্বে পানছড়ি ত্রিপুরা পাড়ায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে। গত ১৭ মার্চের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ৭৫ হাজার টাকা নগদ অর্থ, ২০ বান্ডেল ঢেউটিন এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিল ১০০ কেজি চাল, ৪২.৫ লিটার তেল, ৪০ কেজি ডাল ও ২০ কেজি চিনি। স্থানীয়রা জানান, আগুনে সর্বস্ব হারিয়ে তারা চরম দুর্ভোগে পড়েছিলেন। এ অবস্থায় সেনাবাহিনীর তাৎক্ষণিক সহায়তা তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে সাহস…
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার মধ্যরাতে আনুমানিক রাত ২টা ২০ মিনিটে বাজারের কাপড়ের গলিতে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গলির ওপর দিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের উৎপত্তি হতে পারে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, রেডক্রিসেন্ট সদস্যরা ও স্থানীয় জনগণ সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, পুড়ে যাওয়া দোকানের মধ্যে কাপড়, জুতা ও সেলুনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান…
খাগড়াছড়ি জেলার দুর্গম পবলাখালী এলাকার ইন্দ্রমণি পাড়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী একটি মানবিক চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ- ২০২৬) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পবলাখালী মিশনারি স্কুল প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্থানীয় জনগণের দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোন (৪ ইবি) এ উদ্যোগ গ্রহণ করে। ক্যাম্পে প্রায় ৩৮৬ জন উপজাতি সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি শিশুদের মাঝে খেলনা, বেলুন ও জাতীয় পতাকা বিতরণ করা হলে তাদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ সময়োপযোগী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা জানান, এ…
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ- ২০২৬) সকালে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে সাজেক কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে জোন অধিনায়ক লে. কর্নেল মো. তারেকুল ইমরান’র পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোন উপ-অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক। এছাড়াও লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল আরাফাতসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জোন উপ-অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক তাঁর বক্তব্যে বলেন, ২৬ মার্চ বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের স্মারক। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া সবার দায়িত্ব। তিনি আরও…
পবিত্র ঈদুল ফিতর ও বিজু উৎসব উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নানা সহায়তা বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় ৫০টি বাঙালি পরিবার এবং ২০টি উপজাতি পরিবারসহ মোট ৭০টি পরিবারের মাঝে ঈদ ও বিজু সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির অংশ হিসেবে হেডম্যান পাড়ার একটি মন্দিরে ৫টি সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। একইসঙ্গে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৯ মার্চ- ২০২৬) মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন। সেনাবাহিনীর এ…
পার্বত্য অঞ্চলে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন। এ উপলক্ষ্যে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জোনের পক্ষ থেকে ১৩০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিলো, খাদ্যদ্রব্য, নতুন শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি। এতে করে প্রত্যন্ত পাহাড়ি এলাকার মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে এবং অনেক পরিবার নতুন করে হাসি ফিরে পায়। এছাড়াও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে একটি মন্দিরের মহাযজ্ঞ অনুষ্ঠানে ৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে নগদ সহায়তা ও ঢেউটিন প্রদান করা হয়েছে। পাশাপাশি অসহায় পরিবারগুলোর মাঝে ২৩ হাজার টাকা বিতরণ…
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার আমতলী ও বর্নাল ইউনিয়নের দু’টি এতিমখানায় অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সম্প্রতি এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন, খাগড়াছড়ি সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া’র সৌজন্যে অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমন। এ সময় আমতলী ইক্করা নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ১৭ জন এবং বর্নাল ডাকবাংলা ইসলামী শিক্ষা কেন্দ্র ও এতিমখানার ১০ জন শিশুর হাতে নতুন জামা, পাঞ্জাবি ও টুপি তুলে দেওয়া হয়। নতুন পোশাক পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের উচ্ছ্বাস। অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমন বলেন, এতিম শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের সবাই এগিয়ে এলে তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। উল্লেখ্য, এর…
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনী ও বন বিভাগের যৌথ অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। সোমবার রাতে উপজেলার সুপারি বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি ট্রাক তল্লাশি করে বিভিন্ন প্রজাতির কাঠ উদ্ধার করা হয়। জব্দকৃত কাঠের মধ্যে সেগুন, গর্জন, গামারি, করই, চাপালিশসহ বিভিন্ন প্রজাতির ১৩৮ টুকরা গোলকাঠ রয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের ফোর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিনের নির্দেশনায় এবং জোন অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে বন বিভাগের উপ-রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ…
খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের ১৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (১৬ মার্চ- ২০২৬) দীঘিনালা জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন, জোন অধিনায়ক লে. কর্ণেল মো. আল-আমিন। ইফতার সামগ্রীর প্যাকেটে ছিল চাল, আটা, নুডলস, সেমাই, চিনি, ভোজ্য তেল, বাদাম, কিসমিস, গুঁড়া দুধসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এছাড়াও মানবিক সহায়তার অংশ হিসেবে কয়েকজন উপকারভোগীর মাঝে জীবিকা নির্বাহের জন্য সেলাই মেশিন, শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ এবং কিছু পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং…
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা শাখার নতুন ৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইঞ্জিনিয়ার আব্দুল মজিদকে আহ্বায়ক করা হয়েছে। একইসঙ্গে পূর্বের জেলা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ১৬ মার্চ (সোমবার) সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে। নবগঠিত কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির মাধ্যমে খাগড়াছড়ি জেলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কার্যক্রম আরও শক্তিশালী ও বেগবান হবে। নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
