সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের উদ্যোগে আসন্ন বিঝু উৎসব উপলক্ষে দীঘিনালা উপজেলার ৯টি বিঝু উদযাপন কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল- ২০২৬) জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে জোন অধিনায়ক লে. কর্নেল মো. আল আমিন কমিটির প্রতিনিধিদের হাতে এ সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, জোন উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমী, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. জয়নুল আবেদিন এবং কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান।
জোন অধিনায়ক বলেন, বিঝু শুধু একটি উৎসব নয়, এটি পার্বত্য অঞ্চলের ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। এ ধরনের সহায়তা সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
সহায়তা পাওয়া এক প্রতিনিধি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সেনাবাহিনীর এ সহযোগিতা আমাদের উৎসব আয়োজনকে আরও প্রাণবন্ত ও সফল করতে সহায়ক হবে।

