Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)
“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত দায়িত্বের পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সহযোগিতা করে আসছে উপজেলা হিল ভিডিপি সদস্যরা। সম্প্রতি সময়ে দীঘিনালা উপজেলার মেরুং, কবাখালী, বাবুছড়া, দীঘিনালা ও বোয়ালখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সংশ্লিষ্ট ভিডিপি প্লাটুনের আওতাধীন সদস্যরা সড়ক সংস্কার, জনসচেতনতামূলক কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনীকে সার্বিক সহায়তা প্রদান করেন। এসব কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের চলাচল সহজ করার পাশাপাশি এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান (পিপিএম) এর নির্দেশনায় দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো.…
পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের উদ্যোগে গুইমারা রিজিয়নের ইন্দ্রসিংপাড়া এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম (HDP) অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর- ২০২৫) আয়োজিত এ কর্মসূচিতে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান করা হয়। কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় শীতার্ত উপজাতি নারী-পুরুষের মাঝে ২০০টি কম্বল বিতরণ করা হয়। একই দিনে পরিচালিত মেডিকেল ক্যাম্পে ৩৩৫ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয় এবং ৪৫ হাজার ৫৬৭ টাকা মূল্যের ওষুধ বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার প্রসারে ১২৪ জন স্কুলগামী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান করা হয়। সহায়তা পেয়ে স্থানীয় জনগণ সন্তোষ…
বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং সংলগ্ন দুর্গম সুংসুয়াং পাড়ার পিছিয়ে পড়া বম জনগোষ্ঠীর কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়ন ও সহায়তায় একটি ইকো রিসোর্ট নির্মাণ প্রকল্পের প্রাথমিক উদ্বোধন করা হয়েছে। ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে কুকি ন্যাশনাল আর্মি (কেএনএ) ও নিরাপত্তা বাহিনীর সংঘাতের কারণে রুমা উপজেলায় অস্থিরতা সৃষ্টি হলে বম জনগোষ্ঠীর বহু পরিবার নিজ পাড়া ছেড়ে পার্শ্ববর্তী ভারতের মিজোরাম ও সীমান্তবর্তী দুর্গম এলাকায় আশ্রয় নিতে বাধ্য হয়। পরবর্তীতে সেনাবাহিনীর চলমান বিশেষ অভিযানে কেএনএ সশস্ত্র সদস্যদের আধিপত্য বহুলাংশে হ্রাস পেলে পরিস্থিতির উন্নতি ঘটে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে বাস্তুচ্যুত বম পরিবারগুলোকে পুনরায় নিজ নিজ পাড়ায় ফিরিয়ে আনার উদ্যোগ…
পার্বত্য চট্টগ্রামে মানবিক সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায় খাগড়াছড়ি সেক্টরের বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত যুবকদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে। শনিবার (২৭ ডিসেম্বর- ২০২৫) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় নিউথাংনাংপাড়া বিওপির উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। নিউথাংনাংপাড়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে যুবকদের খেলাধুলার সুযোগ বাড়াতে ভলিবল ও নেট প্রদান করা হয়। বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা ও দেশরক্ষার পাশাপাশি সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তায় বিজিবির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সহায়তা পেয়ে স্থানীয় হেডম্যান-কারবারি সহ সংশ্লিষ্টরা বিজিবির এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে…
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে নিরাপত্তা জোরদার ও শুভেচ্ছা উপহার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খাগড়াছড়ি সেক্টরের বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর উদ্যোগে এ জনকল্যাণ ও জননিরাপত্তামূলক কার্যক্রম পরিচালিত হয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর- ২০২৫) সকালে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, নির্দেশনায় ৭ বিজিবির একটি টিম দীঘিনালার বিভিন্ন চার্জ এলাকায় টহল ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে। এ সময় বড়দিন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থাগুলো তদারকি করা হয়। পরিদর্শনকালে বিজিবি সদস্যরা খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বড়দিনের শুভেচ্ছা উপহার তুলে দেন। এতে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও স্বস্তি লক্ষ্য…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর- ২০২৫) তারিখে খাগড়াছড়ি সেক্টরের বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত জনগণের সঙ্গে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠত হয়। শিয়ালদহ পাড়া বিওপিতে বিওপি কমান্ডারের নেতৃত্বে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করা হয়। একই দিনে জুপুই পাড়ায় জুপুই বিওপি কমান্ডারের উদ্যোগেও পৃথক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বর্তমান সার্বিক পরিস্থিতি তুলে ধরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে সবাইকে…
পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় বসবাসরত শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোন। সম্প্রতি পানছড়ি উপজেলার দুর্গম হারূবিল ও বুদ্ধুরাম পাড়ায় দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল মো. ওমর ফারূক এর নির্দেশনায় ক্যাপ্টেন হাসনাইন আলভির নেতৃত্বে শতাধিক পাহাড়ি অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। কম্বল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, লে. নোমান আল সাবিত এবং ওয়ারেন্ট অফিসার মো. খাদেমুল ইসলাম। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই মানবিক…
পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও মানবিক সহায়তা কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের উদ্যোগে দুর্গম এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় অনুষ্ঠানে সহায়তা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এ বছরও শীত মৌসুমে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে লংগদু জোন। এ উপলক্ষে বুধবার (২৪ ডিসেম্বর) লংগদু জোন সদরের মাইনীমুখ আর্মি ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে লংগদু জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মীর মোর্শেদ নিজে উপস্থিত থেকে…
খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত উপজাতীয় জনগোষ্ঠীর জন্য একটি কমিউনিটি ক্লিনিক পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে মহালছড়ি উপজেলার পনখিমুরা পাড়ায় এই কমিউনিটি ক্লিনিকের আয়োজন করা হয়। এতে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। কমিউনিটি ক্লিনিকে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন, মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন মো. বোরহান উদ্দিন। তাঁর নেতৃত্বে জোনের মেডিকেল টিম শিশু, নারী ও পুরুষ রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। এদিন মোট ২৩ জন উপজাতীয় ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে শিশু ৪ জন, নারী ১২ জন এবং পুরুষ ৭ জন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী ওষুধ সরবরাহ করা হয়।…
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য হেমা চাকমার বাবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর-২০২৫) সকালে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর মো. জায়েদ-উর-রহমান অয়ন হেমা চাকমার বাবার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন। এ সময় হেমা চাকমার বাবা অনিল চন্দ্র চাকমার উন্নত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় তিনি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকে। আমার এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য আমি ও…
