প্রেমের টানে ঢাকার আশুলিয়ার গৌরিপুর এলাকা থেকে পালিয়ে আসা ২৪ বছর বয়সী এক তরুনীকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম নৌকাছড়া এলাকা থেকে উদ্ধার করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের সেনা সদস্যরা। পরে তাঁকে বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়।
উদ্ধারকৃত তরুণীর পারিবারিক সূত্রে জানা যায়, আশুলিয়ার গোরিপুর এলাকার ওই তরুণী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নৌকাছড়া এলাকার চাকমা সম্প্রদায়ের এক যুবকের কাছে প্রেমের টানে পালিয়ে আসে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাঁকে বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।

