আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে রিজিয়নের আওতাধীন ২৯টি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
সোমবার(২২ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়ন সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, ২৯টি পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের মাঝে মোট ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেন, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন, রিজিয়নের জিএসও-২ মেজর কাজী মোস্তফা আরেফিন।
আলোচনায় সকলেই মন্তব্য করেন, ধর্ম যার যার হলেও উৎসব সবার। দুর্গাপূজা উপলক্ষে এ উদ্যোগ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে বলে মনে করেন সংশ্লিষ্ট সকলেই।

