পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দুর্গম পাবলাখালী কৃপাপুর এলাকায় নারী-পুরুষ ও শিশুসহ ৩ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোন।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে কৃপাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এ চিকিৎসা সেবা কার্যক্রমের নেতৃত্ব দেন, দীঘিনালা সেনা জোনের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন রাকিবুল ইসলাম।
তিনি জানান, সেনাবাহিনীর দীঘিনালা জোনের আর্ত মানবতার সেবার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পাবলা খালী কৃপাপুর এলাকায় ৩ শতাধিক গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। ভবিষ্যতেও আর্ত মানবতার সেবায় আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে উপকার ভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম প্রত্যাশা করেন।

