Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাব হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা-উপজেলার পেশাজীবি সাংবাদিকবৃন্দ। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে জেলা-উপজেলার সকল পেশাজীবী সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সমাবেশে, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস সহ অনেকেই বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা গণমাধ্যম ও…
স্থানীয় অসহায় ১৩টি পরিবারের মাঝে চিকিৎসা সেবার জন্য আর্থিক সহায়তা এবং ৫০টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী প্রদান করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের সদর জোন। বুধবার (৬ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি জোন সদর দপ্তরের বাগান বিলাশ অডিটোরিয়ামে জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম (পিএসসি) উপকার ভোগীদের মাঝে এই সহায়তা তুলে দেন। এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য খাগড়াছড়ি জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা অঞ্চলের সার্বিক নিরাপত্তা, আর্থ-সামাজিক উন্নয়ন সহ নানা ভাবে সর্বদা স্থানীয় সকল জাতিগোষ্ঠীর মানুষের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো। এ সময় ১৩ টি পরিবারকে মোট ১ লক্ষ ২৫ হাজার টাকা আর্থিক…
ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানেরের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে মিক্তমঞ্চে এসে জনসমাবেশ করে। সমাবেশে জেলার ৯টি উপজেলা এবং ৩টি পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে যোগ দেন। এতে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীনচন্দ্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদূদ ভুইয়া। এ সময় তিনি বলেন, স্বৈরাচারী সরকার পালিয়ে গেছে। আমরা নতুন করে কোন স্বৈরাচারের সৃষ্টি হতে দেবোনা। তিনি সকল নেতা কর্মীদের এ বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।…
জুলাই শহীদদের স্মরণে ও গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি এনসিপি’র এক অনুপ্রেরণামূলক কর্মসূচির মধ্যদিয়ে জুলাই মাসে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ ও গণঅভ্যুত্থান দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা শেষে সরকারি শিশু সদনের এতিম শিশুদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। খাগড়াছড়ি এনসিপি মনে করে, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং মুক্তিকামী শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করা একটি মানবিক দায়িত্ব। সেই লক্ষ্যেই খাগড়াছড়ি এনসিপি’র পক্ষ থেকে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। উপহার সামগ্রী বিতরণকালে এনসিপি’র দক্ষিনাঞ্চলের সংগঠক অ্যাড. মনজিলা ঝুমা, খাগড়াছড়ি জেলা সংগঠক…
ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষ্যে বিজয় র্যালি ও সমাবেশ করেছে খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় জেলা শহরে বিজয় র্যালি বের করে গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে শাপলা চত্বর সংলগ্ন মুক্তমঞ্চে এসে সমাবেশ করে তাঁরা। খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি’র সভাপতি মো. মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এম এন আবছার। এছাড়াও খাগড়াছড়ি জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্ৰ চাকমা, যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু, সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা, পৌর বিএনপি’র সভাপতি আবুল হাশেম, খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক নজরুল ইসলাম…
গতকাল রাত থেকে টানা ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাথে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলা সহ সারাদেশের সাথে যানচলাচলে বিঘ্নতা ঘটেছে। স্থানীয়রা জানায়, রবিবার (৩ আগস্ট) সকাল ভোরে রাত থেকে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে পাহাড় ধসে সড়কে মাটি পড়ে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯ মাইল, ১০ মাইল ও ১৪ মাইল এলাকায় যানচলাচল অস্বাভাবিক হয়ে পড়ে। এতে সড়কের দু’পাশে ছোট-বড় বেশকিছু যানবাহন আটকে যায়। খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগ থেকে জানানো হয়, অতিরিক্ত বৃষ্টির কারণে সড়কের বেশকিছু জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। মাটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করার জন্য সড়ক বিভাগ থেকে জনবল পাঠানো হয়েছে। পাহাড় ধসে সড়ক যোগাযোগে…
খাগড়াছড়ি সেনা রিজিয়নের বাঘাইহাট জোন (৬ বেঙ্গল) এর আওতাধীন রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র দলের বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন। সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, মঙ্গলবার (২৯ জুলাই) ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঘাইছড়ি উপজেলার নরেন্দ্র কারবারী পাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) এর একটি সশস্ত্র দল অবস্থান করলে বাঘাইহাট জোনের সেনা টহলদল নির্দিষ্ট এলাকায় পৌঁছে অবরোধ ও তল্লাশি অভিযান শুরু করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ (মূল) এর সদস্যরা পালানোর চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গুলিবিনিময় শেষে সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ১টি সাবমেশিনগান (SMG), ৩টি…
খাগড়াছড়িতে ৮শ পিস ইয়াবাসহ মো. মোশাররফ হোসেন জুয়েল (৩৭) নামক একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয় এবং একটি স্কুটি জব্দ করা হয়। সোমবার (২৮ জুলাই) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাঁকে আটক করা হয়। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বাতেন মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি টিম খাগড়াছড়ি সরকারি স্কুল মাঠ সংলগ্ন হিল কুইন গেস্ট হাউজের সামনে থেকে মোশারফকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থাকা স্কুটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ৮শ পিস ইয়াবা টেবলেট সহ ইয়াবা বিক্রির ৩৫ হাজার টাকা…
প্রায় ২ শতাধিক পাহাড়ি-বাঙ্গালি জনগোষ্ঠীর মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোন। আজ সোমবার (২৮ জুলাই) লংগদু সেনা জোনের আওতাধীন দাঙ্গাবাজার এলাকায় বিভিন্ন বয়সের ২ শতাধিক নারী, পুরুষ ও শিশুদের মাঝে এই চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসা সেবা দেন, সেনাবাহিনীর ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর চিকিৎসক ক্যাপ্টেন তাসনিয়া, লংগদু জোনের আরএমও ক্যাপ্টেন মো. নাভিদ নেওয়াজ। এ সময় চুলকানি (স্ক্যাবিস), ব্যাথা, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, শারিরীক দূর্বলতা সহ বিভিন্ন রোগের চিকিৎসা ও ঔষুধ দেয়া হয়। দুর্গম দাঙ্গাবাজার এলাকায় সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ পেয়ে কৃতজ্ঞতা জানান উপকার…
খাগড়াছড়িতে জুলাই পুনর্জাগরণ স্মরণে বিশেষ চিকিৎসা সেবা কার্যক্রমের আওতায় ৫ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দিয়েছে সেনাবাহিনী। সোমবার (২৮ জুলাই) দিনব্যাপী খাগড়াছড়ি রিজিয়নের পরিচালনায় এবং দীঘিনালা জোন ও ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের সার্বিক ব্যবস্থাপনায় দীঘিনালা উপজেলার পোমাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অত্র এলাকার পাহাড়ি-বাঙ্গালি জনগোষ্ঠীর ৫ শতাধিক নানা বয়সী মানুষের মাঝে বিনামূল্যে এ চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়। এ সময় ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এর মেডিসিন বিশেষজ্ঞ মেজর মো. মোজাম্মেল হোসেন, গাইনী বিশেষজ্ঞ মেজর তাসমিয়া আক্তার, মেডিকেল অফিসার ক্যাপ্টেন লাবনী জামান এবং দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলাম রনি ইসিজি ও অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে…
