ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানেরের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে মিক্তমঞ্চে এসে জনসমাবেশ করে। সমাবেশে জেলার ৯টি উপজেলা এবং ৩টি পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে যোগ দেন।
এতে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীনচন্দ্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদূদ ভুইয়া। এ সময় তিনি বলেন, স্বৈরাচারী সরকার পালিয়ে গেছে। আমরা নতুন করে কোন স্বৈরাচারের সৃষ্টি হতে দেবোনা। তিনি সকল নেতা কর্মীদের এ বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণা করেছেন সুতরাং কারো কোন কথায় কান না দিয়ে সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নির্বাচনের দিকে ঝাঁপিয়ে পড়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।
এছাড়াও পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ারও আহব্বান জানান। একই সাথে তিনি গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ মুগ্ধ ওয়াসিমের কথা স্মরণ করে তাঁদের রক্ত ও ত্যাগ যেন বৃথা না যায় এদিকে সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।
এছাড়াও সমাবেশের জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, মো. মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা প্রমূখ বক্তব্য রাখেন।

