স্থানীয় অসহায় ১৩টি পরিবারের মাঝে চিকিৎসা সেবার জন্য আর্থিক সহায়তা এবং ৫০টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী প্রদান করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের সদর জোন।
বুধবার (৬ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি জোন সদর দপ্তরের বাগান বিলাশ অডিটোরিয়ামে জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম (পিএসসি) উপকার ভোগীদের মাঝে এই সহায়তা তুলে দেন।
এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য খাগড়াছড়ি জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা অঞ্চলের সার্বিক নিরাপত্তা, আর্থ-সামাজিক উন্নয়ন সহ নানা ভাবে সর্বদা স্থানীয় সকল জাতিগোষ্ঠীর মানুষের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো।
এ সময় ১৩ টি পরিবারকে মোট ১ লক্ষ ২৫ হাজার টাকা আর্থিক অনুদান এবং ৫০ টি পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি একজন নারীকে কর্মসংস্থানের জন্য একটি সেলাই মেশিন প্রদান করা হয়। সেনাবাহিনীর কাছ থেকে নানা সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানান উপকার ভোগীরা।

