ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষ্যে বিজয় র্যালি ও সমাবেশ করেছে খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় জেলা শহরে বিজয় র্যালি বের করে গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে শাপলা চত্বর সংলগ্ন মুক্তমঞ্চে এসে সমাবেশ করে তাঁরা।
খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি’র সভাপতি মো. মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এম এন আবছার। এছাড়াও খাগড়াছড়ি জেলা
বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্ৰ চাকমা, যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু, সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা, পৌর বিএনপি’র সভাপতি আবুল হাশেম, খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক নজরুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ছাত্র-জনতা আত্নত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। আগামীর বৈষম্যমুক্ত দেশ অথা খাগড়াছড়ি পার্বত্য জেলা গঠনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি তথা ওয়াদুদ ভূঁইয়াকে নির্বাচিত করার আহ্বান জানান বক্তারা।

