জুলাই শহীদদের স্মরণে ও গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি এনসিপি’র এক অনুপ্রেরণামূলক কর্মসূচির মধ্যদিয়ে জুলাই মাসে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ ও গণঅভ্যুত্থান দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা শেষে সরকারি শিশু সদনের এতিম শিশুদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
খাগড়াছড়ি এনসিপি মনে করে, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং মুক্তিকামী শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করা একটি মানবিক দায়িত্ব। সেই লক্ষ্যেই খাগড়াছড়ি এনসিপি’র পক্ষ থেকে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণকালে এনসিপি’র দক্ষিনাঞ্চলের সংগঠক অ্যাড. মনজিলা ঝুমা, খাগড়াছড়ি জেলা সংগঠক শাহ নেওয়াজ, বিপ্লব ত্রিপুরা, আকলিমা আক্তার, রবিউল জিহাদ, সুবোধ চাকমা, উজ্জ্বল দেওয়ান, নিরপম চাকমা, শাহাদত হোসেন, সোহেল ত্রিপুরা, নুসরাত, রাকিব ও অন্যান্য নেতৃবৃন্দ সহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

