খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা সেনা রিজিয়নের ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন এর দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৩ আগস্ট) সিন্দুকছড়ি জোন সমাজ কল্যাণে সহায়তা, সুবিধা বঞ্চিত, অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, অতিবৃষ্টিতে ভেঙ্গে পড়া গৃহ নির্মাণে অক্ষম ব্যক্তিদের ঢেউটিন, দুঃস্থ, সুচিকিৎসা ও কলেজে ভর্তি অক্ষম ব্যক্তিদের মাঝে নগদ অর্থ, বিভিন্ন ক্লাবে ফুটবল, গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও স্টেশনারি ( শিক্ষা উপকরণ) বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী ও সিন্দুকছড়ি জোনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
জোন উপ-অধিনায়ক উপস্থিত সকলকে দলমত নির্বিশেষে শান্তি, শৃঙ্খলা বজায় রেখে বসবাসের পরামর্শ দেন এবং সকলের সহযোগীতা কামনা করেন।

