সম্প্রতি বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী ও মসজিদ-মন্দির, অসুস্থ ও অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোন (৬ বেঙ্গল রেজিমেন্ট)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বাঘাইহাট সেনা জোন সদরে এ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয় করা হয়। এতে বাঘাইহাট সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. মাসুদ রানা (পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকার ভোগীদের মাঝে এসব সহায়তা প্রদান করেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে। আমাদের সকলকে মনে রাখতে হবে, সবার উপরে দেশ। আমাদের সকলকে দেশের কল্যানের জন্য কাজ করতে হবে। এলাকার সকলের সুস্থভাবে বসবাস, নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং উন্নয়ন মূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বাঘাইহাট জোন কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বাঘাইহাট সেনা জোনের ভারপাপ্ত উপ-অধিনায়ক মেজর আশিক ইকরাম সৌরভ ও ক্যাপ্টেন মো. তাজরিয়ান ইসলাম। এছাড়াও সাজেক ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা ও স্থানীয় জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

