খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার বাটনাতলীসহ আশপাশের এলাকার প্রায় তিনশত পাহাড়ি-বাঙ্গালি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দিয়েছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি সেনা জোন।
২৮ আগস্ট (বৃহস্পতিবার)সিন্দুকছড়ি জোনের বাটনাতলী ক্যাম্পের আওতাধীন পুরাতন ডাইনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির (এএমসি) এর নের্তৃত্বে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। উপকার ভোগীরা সিন্দুকছড়ি জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

