’পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আনসার ও ভিডিপি কর্তৃক বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় জেলার দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় হতে বিভিন্ন হিল ভিডিপি ক্লাবের জন্য, উপজেলা আনসার কোম্পানি কমান্ডারদের সহ ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও হিল ভিডিপি সদস্যদের মাঝে ফলজ, বেষজ, ঔষধিসহ প্রায় ৬’শত ৫০ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অতি.দায়িত্ব) রোকেয়া পারভীনের নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। তিনি বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মহোদয়ের উদ্যোগে এবং জেলা কমান্ডান্ট মহোদয়ের নির্দেশনায় আনসার ও ভিডিপি অত্র এলাকার শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তার পাশাপাশি বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি বাস্তবায়ন করেছে।
এ সময় দীঘিনালা উপজেলা প্রশিক্ষিকা মোছা. মাহফুজা খানম এবং মহালছড়ি উপজেলা প্রশিক্ষক মো. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

