’আমার পাহাড়, আমার জীবন’ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা শাখার অভিষেক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি পিসিএনপি খাগড়াছড়ি জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
২৩ আগস্ট (শনিবার) সকাল ১১টা থেকে জেলা সদরের সেলিম ট্রেড সেন্টারের কনফারেন্স রুমে ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের’ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজন এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের এক পর্য়ায়ে ইঞ্জিনিয়ার মুহাম্মদ লোকমান হোসাইনকে সভাপতি ও এস এম মাসুম রানাকে সাধারণ সম্পাদক করে পিসিএনপি’র খাগড়াছড়ি জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে পিসিএনপি’র খাগড়াছড়ি জেলা সভাপতি মো. লোকমান হোসাইন’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিসিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. আবু তাহের।
তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের বসবাসরত বাঙালিরা এখনো অধিকার বঞ্চিত রয়ে গেছে। আমরা আজকে চরম একটি ক্রান্তিকাল পার করছি। আমরা স্বাধীনতার পর থেকে বৈষম্যের শিকার হচ্ছি। পার্বত্য চট্টগ্রামে বিরাজমান এসব জাতিগত বৈষম্যের অবসান করা প্রয়োজন। নেতৃবৃন্দরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের অধিকার নিশ্চিত করতে হবে, এই বৈষম্যের অবসান করতে হবে।’
এছাড়াও অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, পিসিএনপি’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আলমগীর কবির, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো. আব্দুল হামিদ রারা, পিসিএনপি’র রাঙামাটি জেলা সভাপতি মো. সোলায়মান, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আবদুল কাইয়ুম, খাগড়াছড়ি পিসিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. মোকতাদের হোসেন সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

