খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ব্রজপাতে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কবাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. শরীফুল ইসলাম (২০) একই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় গরু নিয়ে বাড়ি ফেরার সময় আকস্মিক ব্রজপাতের ঘটনা ঘটে। এ সময় শরীফুল ইসলাম গুরতর আহত হয়।
পরবর্তীতে তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।
নিহত শরীফুল ইসলামের পিতা মো. নজরুল ইসলাম জানান, আমরা একসাথে বাড়ি ফিরছিলাম। আমি ছেলের ১’শ গজ সামনে ছিলাম। সে গরু নিয়ে পিছনে ছিলো। আমার সামনে ব্রজপাত হয়েছে।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রঞ্জন বড়ুয়া রাজন বলেন, ব্রজপাতে শরীফুল ইসলামের মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

