নানা আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দীঘিনালা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কলেজ গেইট এলাকায় র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।
এতে দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, বিশেষ অতিথি ছিলেন, আইন বিষয়ক সম্পাদক মো. বেদারুল ইসলাম। এছাড়াও দীঘিনালা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠাকাল থেকেই জনগণের রাজনীতি করে আসছে। যখনই ক্ষমতায় এসেছে গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে কাজ করেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

