প্রায় ২ শতাধিক পাহাড়ি-বাঙ্গালি জনগোষ্ঠীর মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোন।
আজ সোমবার (২৮ জুলাই) লংগদু সেনা জোনের আওতাধীন দাঙ্গাবাজার এলাকায় বিভিন্ন বয়সের ২ শতাধিক নারী, পুরুষ ও শিশুদের মাঝে এই চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এতে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসা সেবা দেন, সেনাবাহিনীর ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর চিকিৎসক ক্যাপ্টেন তাসনিয়া, লংগদু জোনের আরএমও ক্যাপ্টেন মো. নাভিদ নেওয়াজ।
এ সময় চুলকানি (স্ক্যাবিস), ব্যাথা, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, শারিরীক দূর্বলতা সহ বিভিন্ন রোগের চিকিৎসা ও ঔষুধ দেয়া হয়।
দুর্গম দাঙ্গাবাজার এলাকায় সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ পেয়ে কৃতজ্ঞতা জানান উপকার ভোগীরা।

