খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার দুর্গম সীমান্তবর্তী নাড়াইছড়ির জোড়াসিন্ধু কারবারিপাড়া এলাকায় জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের মধ্যে ব্যাপক গুলিবিনিময়য়ের ঘটনা ঘটেছে বলে জানাযায়।
গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঐ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে জানাযায়।
স্থানীয় সহ বিভিন্ন সূত্রের দাবি, এই ঘটনায় অন্তত ৪ জন ‘ইউপিডিএফ’ সদস্য নিহত হয়েছেন। তবে ‘ইউপিডিএফ’ এই দাবিকে ‘মিথ্যা ও অপপ্রচার’ বলে প্রত্যাখ্যান করেছে।
ঘটনার পর আজ শনিবার (২৬ জুলাই) ‘ইউপিডিএফ’ এর প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বে থাকা নিরন চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে ‘জেএসএস’ এর সাথে গোলাগুলিতে তাঁদের ৪জন সদস্য নিহত হওয়ার খবরটি সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচার বলে দাবি করেন।
জেলার দীঘিনালা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, ‘আমরা গোলাগুলির খবর পেয়েছি। এখন পর্যন্ত নিহত বা আহত কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এবং কোনো মরদেহ উদ্ধার করা হয়নি।

