সম্প্রতি খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের ভাইবোনছড়া এলাকায় কিশোরীকে ধর্ষণ ও মানিকছড়ি উপজেলার মাদ্রাসা শিক্ষার্থী মো. সোহেলকে অপহরণের পর হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. মোশাররফ হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি বিশেষ গোষ্ঠীর পরিকল্পিত মিথ্যাচারের প্রতিবাদ এবং মানিকছড়ি উপজেলার মাদ্রাসা শিক্ষার্থী মো. সোহেলকে অপহরণের পর হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ সময় পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মো. কাইয়ুম, সাধারণ সম্পাদক মো. আসাদ উল্লাহ, যুগ্ম-সম্পাদক মো. জহির আহম্মেদ, অশোক মজুমদার সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

