খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার বিজিতলা মাস্টারপাড়া এলাকায় পাহাড়ি-বাঙ্গালি ৫ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোন।
আজ শনিবার (২৬ জুলাই) মহালছড়ি জোনের আওতাধীন বিজিতলা মাস্টারপাড়া এলাকায় দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়।
এতে চিকিৎসা সেবা দেন, ৫ ফিল্ড অ্যাম্বুল্যান্স’র গাইনী চিকিৎসক মেজর তাসমিয়া, মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন অতনু বিশ্বাস, ৫ ফিল্ড অ্যাম্বুল্যান্স’র এমও ক্যাপ্টেন তাসমিয়া শাফিক, এমও ক্যাপ্টেন আহমেদ আজওয়াদ আবরার।
এ সময় স্ত্রীরোগ, চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা, দাঁতের ব্যথা সহ নানা রোগের চিকিৎসা সেবা ও ঔষুধ দেয়া হয়।

