খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর প্রধান সড়কটি বীরপ্রতিক সুবেদার মোহাম্মদ হোসেন’র নামে নামকরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবিতে) প্রবেশের মূল সড়কটিতে নামকরণের ফলক উন্মোচন করেন, খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মো. আব্দুল মোত্তাকিম (এসপিপি, পিবিজিএম, পিএসসি, জি)।
এ সময় তিনি জানান, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তৎকালীন ইপিআরে কর্মরত সকল বীর মুক্তিযোদ্ধাদের নামে বিজিবি’র বিভিন্ন স্থাপনা নামকরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বীরপ্রতিক সুবেদার মোহাম্মদ হোসেন’র নামে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর প্রধান সড়কটির নামকরণ করা হয়েছে।
এছাড়াও খাগড়াছড়ি সেক্টর, ৩২ বিজিবি’র একাধিক স্থাপনার নাম বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
এ সময় বীরপ্রতিক সুবেদার মোহাম্মদ হোসেনের পরিবারের সদস্য, খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মো. কামরান কবির উদ্দিন (এসি)সহ বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

