পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) এর খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
আজ রবিবার (১৩ জুলাই) দুপুরে পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার মধ্যদিয়ে মো. মাকসুদুল আলমকে সভাপতি ও মো. আহম্মেদ শামিমকে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন, পিসিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. মুজাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ। এছাড়াও খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি মো. তরিকুল ইসলাম রায়হান, জেলা দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম জুনায়েদ, প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম সহ আরও অনেকেই।
অনুষ্ঠানে নেতৃবৃন্দরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক কাঠামো এবং ছাত্র রাজনীতির ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করেন। এবং ছাত্রদের সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের অধিকার ও উন্নয়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

