খাগড়াছড়িতে কেজিসি স্পোর্টস সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টায় জেলা শহরের সেলিম ট্রেড সেন্টারের নিচ তলায় কেজিসি স্পোর্টস সেন্টারের শুভ উদ্বোধন করেন, খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিএসও-২ (ইন্ট) মেজর কাজী মোস্তফা আরেফিন।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম, জেলা পরিষদের সদস্য মো. আবদুল লতিফ, মো. মাহাবুব আলম, মো. শহিদুল ইসলাম সুমন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক এম এম মাসুম রানা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কেজিসি স্পোর্টস সেন্টারে ফুটবল, ভলিবল, ক্রিকেট বল-ব্যাট, ব্যাডমিন্টন, ক্যারাম বোর্ড, ট্রফি, জার্সি সহ নানা ধরনের ক্রীড়া সামগ্রী পাইকারি ও খুচরা মূল্যে পাওয়া যাবে।

