খাগড়াছড়িতে গত বছরের জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতি রক্ষার্থে ৪ শতক জমি জুড়ে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস সমূহ পালনের জেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো. সরাফত হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ম, এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক অ্যাড. মনজিলা ঝুমা, আহত বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মো. রাকিব মনি ইফতি, মো. জাহিদ, মো. তপু, মো. জুনায়েদ সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

