খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার উদ্যোগে “ক্যাম্পেইন ২০২৫” নামে একটি সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়।
এ কর্মসূচির মূল লক্ষ্য ছিলো পার্বত্য চট্টগ্রামকে ঘিরে চলমান ও পূর্ব পরিকল্পিত সকল ষড়যন্ত্র সম্পর্কে ছাত্র সমাজকে অবহিত করা এবং তাঁদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা।
বৃহস্পতিবার (৮ মে) কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে সকল প্রকার বিভ্রান্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে নিজেদের ঐতিহাসিক পরিচয় ও অধিকার রক্ষায় সদা প্রস্তুত থাকার আহবান করা হয়।
কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম জুনায়েদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

