খাগড়াছড়ির গুইমারায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় বাংলা মদ সহ ২ জনকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোনের জালিয়া পাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন গুইমারা এলাকায় সার্জেন্ট মাহবুব এর নেতৃত্বে একটি চৌকস সেনা টহল দল খাগড়াছড়ি হতে ফেনী গামী শান্তি পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব-১৪০৯০৯) অভিযান পরিচালনা করে বস্তায় মোড়ানো অবস্থায় ১১০ লিটার (৬০ প্যাকেট) দেশীয় বাংলা মদ জব্দ করা হয়। এ সময় মো. বাবলু (৩৮) ও মো. আব্দুল হালিম (৩৫) নামক ২ জনকে আটক করা হয়।
জানাযায়, আটককৃত দু’জনের বাসা খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার জামতলী ও দীঘিনালা থানা পাড়া এলাকায়। পরবর্তীতে জব্দকৃত মদ সহ আটককৃতদের গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে বিচারীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

