“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” এই প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্যদিয়ে খাগড়াছড়িতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় খাগড়াছড়ি পৌর টাউন হল থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর নের্তৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে পৌর টাউন হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকার খুবই আন্তরিক আমরাও এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া, এনএসআই যুগ্ন-পরিচালক নাসির মাহমুদ গাজী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ রাজা, ছাত্র প্রতিনিধি জাহিদ হোসেন, শ্রমিক নেতা মাহবুব উদ্দিন, তালেব বাসেদ সহ আরও অনেকেই।
একইভাবে জেলা শ্রমিক দলের উদ্যোগে কলাবাগান এলাকা থেকে এক টি রেলী বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা করে। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু ও শ্রমিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

