Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া ব্যবসায়ীদের মাঝে ত্রান সামগ্রী দিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। আজ (২৬ মার্চ) দুপুরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া বোয়ালখালী নিচের বাজার পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি। এ সময় তাঁদের মাঝে চাউল, সেমাই, চিনি ও ১টি লুঙ্গি প্রদান করেন এবং পরবর্তীতে আরও সহযোগিতা করার আশ্বাস দেন। ত্রান সামগ্রী বিতরণের সময়, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, বাবু অনিমেষ চাকমা রিংকু, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সহ জেলা-উপজেলার বিএনপি অঙ্গ ও…
এ যেন বারবার নিয়তির আগুনে পুড়ছে দীঘিনালা। গত এক বছরে দীঘিনালা লারমা স্কয়ার বাজারে তিনবার সহ উপজেলার বিভিন্ন জায়গায় একাধিকবার পুড়েছে মানুষের বিভিন্ন ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান, ঘরবাড়ি সহ নানা স্থাপনা। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছে শতশত পরিবার। গতকাল দিবাগত রাত (বুধবার) আনুমানিক রাত দেড়টার দিকে দীঘিনালার লারমা স্কয়ার বাজারের পাশে বোয়ালখালী নিচের বাজারে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনা পরবর্তী ফায়ার সার্ভিসের দীঘিনালা ইউনিট, খাগড়াছড়ি ইউনিট, লংগদু ইউনিট, সেনাবাহিনী, বিজিবি, আনসার ভিডিপি, পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ততক্ষণে তৃপ্তি হোটেল সহ কাপড়ের দোকান, হার্ডওয়ারের দোকান, মুদি দোকান, কাঠের দোকান, সেলুন, ফার্মেসী, কুলিংকর্ণার সহ প্রায় ২৪টি স্থাপনা পুড়ে…
সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন বিডি ক্লিন খাগড়াছড়ি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের ফোর পয়েন্ট রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক (স্থানীয় সরকার) খাগড়াছড়ি’র নাজমুন আরা সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন, বিডি ক্লিন খাগড়াছড়ি’র উপদেষ্টা মো. সাইফুল্লাহ, মো. আবু হানিফ, ইঞ্জিনিয়ার আবদুল মজিদ। এ সময় বিডি ক্লিন খাগড়াছড়ি’র সমন্বয়ক মাহফুজ হোসেন সকাল , সহ-সমন্বয়ক, উপ-সমন্বয়ক সহ উপজেলা সমন্বয়ক ও বিডি ক্লিনের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে ধারাবাহিকভাবে বিডি ক্লিন উপজেলাগুলোর ইফতার মাহফিল সম্পূর্ণ করা হয় ইফতার পূর্ব মূহুর্তে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মোহাম্মদ মারুফ।
খাগড়াছড়িতে অভিযান চালিয়ে টিসিবির সরকারি পণ্য সহ ২ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। পুলিশ জানায়, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদরের কুমিল্লাটিলা ২নং ওয়ার্ডস্থ এলাকার নাজমুল স্টোরে অভিযান চালিয়ে অভিযুক্ত মো. নাজমুল হাসানকে আটক করা হয়। এ সময় আটককৃত আসামীর দোকান থেকে কালো বাজারের উদ্দেশ্যে মজুদকৃত সরকারি টিসিবির পণ্য ৫৪ কেজি মসুর ডাল, ২৭ কেজি চিনি ৫৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে আটককৃতের দেয়া তথ্য অনুযায়ী ঘটনার সাথে জড়িত অপর আসামী মো. জহিরুল ইসলামকেও আটক করে পুলিশ। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলা নং ০৬, এবং আটককৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
খাগড়াছড়ির স্থানীয় পেশাজীবি সাংবাদিকদের সংগঠন খাগড়াছড়ি প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) খাগড়াছড়ি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। শুরুতে প্রয়াত সাংবাদিক খাগড়াছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নূরুল আলমের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করে সকলেই। খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি জেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মিনহাজুর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন,…
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রতিপক্ষের হামলায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)র সদস্য সুবি ত্রিপুরা (৩৫) নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট বোন তারাপতি ত্রিপুরা (২০) আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার (১৯ মার্চ) সকালের দিকে উপজেলার তাইন্দং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হেডম্যানপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সুবি ত্রিপুরা একই এলাকার বাসোন ত্রিপুরার ছেলে। জানা যায়, সকাল সাড়ে ৭টার আঞ্চলিক সংগঠন জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র অস্ত্রধারী হেডম্যানপাড়ায় অবস্থানরত ইউপিডিএফ সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য সুবি ত্রিপুরা নিহত হন। এসময় সন্ত্রাসীদের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে সুবি ত্রিপুরার ছোট বোন তারাপতি ত্রিপুরা আহত হয়েছেন বলে…
দীঘিনালা সেনা জোন (৪ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) কর্তৃক উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ ৯ জন শিক্ষার্থীকে শিক্ষা সরঞ্জামের জন্য আর্থিক সহায়তা প্রদান, নানা বয়সী ৯ জন অসুস্থ মানুষকে চিকিৎসা সহায়তা, মেডিকেল সেবা ও সম্প্রতি ঝড় ও অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে বসতঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়েছে। বুধবার (১৯মার্চ) দুপুরে দীঘিনালা জোন সদরে উপস্থিত উপকার ভোগীদের সাথে কথোপকথন ও তাঁদের খোঁজখবর নিয়ে সহায়তাগুলো তুলে দেন, দীঘিনালা সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল ওমর ফারুক (পিএসসি)। এ সময় জোন উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান, জোন এডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ, আরএমও ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি সহ বিভিন্ন পদবির অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। জোন অধিনায়ক লে. কর্ণেল ওমর…
পবিত্র মাহে রমজান উপলক্ষে দীঘিনালা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ (সোমবার) উপজেলার মেরুং ইউনিয়নের বেলছড়ি মসজিদ সংলগ্ন মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নিদের্শ আছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনৈতিক কার্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা পেলে তাঁদেরকে ছাড় দেয়া হবে না। যেকারণে স্বৈরাচারি বিগত সরকার দেশ ছেড়ে পালিয়েছে সে সব কর্মকাণ্ড যেন বিএনপিতে চর্চা না হয়। আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ভোট…
খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের সিন্ধুকছড়ি জোন (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) ও মানিকছড়ি আর্মি ক্যাম্পের সেনা সদস্যদের অভিযানে কথিত মগ লিবারেশন পার্টির কালেক্টর মংচাচিং মার্মা (৪৫) কে অস্ত্র সহ আটক করা হয়েছে। সেনাবাহিনী সূত্র জানায়, রবিবার (১৬ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত টহল টিমের অংশ হিসেবে সিন্ধুকছড়ি সেনা জোন অধিনায়ক লে. কর্লেল ইসমাইল সামস আজিজি (পিএসসি) এবং মানিকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো. নাইমুর রহমান নিশাদের নের্তৃত্বে অভিযান পরিচালনা করে সেরাবাহিনীর সদস্যরা। এ সময় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের ময়ূরখীল এলাকা থেকে কথিত মগ লিবারেশন পার্টির কালেক্টর মংচাচিং মার্মাকে অস্ত্রসহ আটক করা হয়। জানাযায়, মংচাচিং মার্মা বান্দরবান জেলা সদর উপজেলার বাসিন্দা। এ সময় আটককৃতের…
“নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুল” এর নবনির্মিত অডিটোরিয়াম ভবনের শুভ উদ্বোধন করেন, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ও অত্র হাইস্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। এ সময় অত্র হাইস্কুলের অধ্যক্ষ রুশদীনা আখতার জাহান উপস্থিত ছিলেন। ১৬ মার্চ রবিবার সকাল ১০টায় খাগড়াছড়ি সদরের সেনা রিজিয়ন কর্তৃক পরিচালিত “নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুল” এর নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন করেন তিনি। এ সময় অন্যদের মধ্যে খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-২ মেজর মো. মোস্তফা আরেফিন, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোমানা…
