খাগড়াছড়িতে অভিযান চালিয়ে টিসিবির সরকারি পণ্য সহ ২ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদরের কুমিল্লাটিলা ২নং ওয়ার্ডস্থ এলাকার নাজমুল স্টোরে অভিযান চালিয়ে অভিযুক্ত মো. নাজমুল হাসানকে আটক করা হয়। এ সময় আটককৃত আসামীর দোকান থেকে কালো বাজারের উদ্দেশ্যে মজুদকৃত সরকারি টিসিবির পণ্য ৫৪ কেজি মসুর ডাল, ২৭ কেজি চিনি ৫৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
পরে আটককৃতের দেয়া তথ্য অনুযায়ী ঘটনার সাথে জড়িত অপর আসামী মো. জহিরুল ইসলামকেও আটক করে পুলিশ।
এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলা নং ০৬, এবং আটককৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

