খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া ব্যবসায়ীদের মাঝে ত্রান সামগ্রী দিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
আজ (২৬ মার্চ) দুপুরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া বোয়ালখালী নিচের বাজার পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি।
এ সময় তাঁদের মাঝে চাউল, সেমাই, চিনি ও ১টি লুঙ্গি প্রদান করেন এবং পরবর্তীতে আরও সহযোগিতা করার আশ্বাস দেন।
ত্রান সামগ্রী বিতরণের সময়, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, বাবু অনিমেষ চাকমা রিংকু, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সহ জেলা-উপজেলার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

