খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের সিন্ধুকছড়ি জোন (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) ও মানিকছড়ি আর্মি ক্যাম্পের সেনা সদস্যদের অভিযানে কথিত মগ লিবারেশন পার্টির কালেক্টর মংচাচিং মার্মা (৪৫) কে অস্ত্র সহ আটক করা হয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, রবিবার (১৬ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত টহল টিমের অংশ হিসেবে সিন্ধুকছড়ি সেনা জোন অধিনায়ক লে. কর্লেল ইসমাইল সামস আজিজি (পিএসসি) এবং মানিকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো. নাইমুর রহমান নিশাদের নের্তৃত্বে অভিযান পরিচালনা করে সেরাবাহিনীর সদস্যরা। এ সময় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের ময়ূরখীল এলাকা থেকে কথিত মগ লিবারেশন পার্টির কালেক্টর মংচাচিং মার্মাকে অস্ত্রসহ আটক করা হয়। জানাযায়, মংচাচিং মার্মা বান্দরবান জেলা সদর উপজেলার বাসিন্দা।
এ সময় আটককৃতের কাছ থেকে ২টি দেশীয় তৈরি এলজি, ২টি কার্তুজ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক পরবর্তী আসামীকে মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আগামীকাল আসামিকে খাগড়াছড়ি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলেও জানাযায়।

