সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন বিডি ক্লিন খাগড়াছড়ি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের ফোর পয়েন্ট রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক (স্থানীয় সরকার) খাগড়াছড়ি’র নাজমুন আরা সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন, বিডি ক্লিন খাগড়াছড়ি’র উপদেষ্টা মো. সাইফুল্লাহ, মো. আবু হানিফ, ইঞ্জিনিয়ার আবদুল মজিদ।
এ সময় বিডি ক্লিন খাগড়াছড়ি’র সমন্বয়ক মাহফুজ হোসেন সকাল , সহ-সমন্বয়ক, উপ-সমন্বয়ক সহ উপজেলা সমন্বয়ক ও বিডি ক্লিনের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে ধারাবাহিকভাবে বিডি ক্লিন উপজেলাগুলোর ইফতার মাহফিল সম্পূর্ণ করা হয়
ইফতার পূর্ব মূহুর্তে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মোহাম্মদ মারুফ।

