“নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুল” এর নবনির্মিত অডিটোরিয়াম ভবনের শুভ উদ্বোধন করেন, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ও অত্র হাইস্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। এ সময় অত্র হাইস্কুলের অধ্যক্ষ রুশদীনা আখতার জাহান উপস্থিত ছিলেন।
১৬ মার্চ রবিবার সকাল ১০টায় খাগড়াছড়ি সদরের সেনা রিজিয়ন কর্তৃক পরিচালিত “নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুল” এর নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন করেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-২ মেজর মো. মোস্তফা আরেফিন, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোমানা আক্তার, জেলা পরিষদের সদস্য মো. আব্দুল লতিফ, অ্যাড. মনজিলা জুমা, মাহাবুব আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

