খাগড়াছড়ি সদর সেনা জোনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষ্যে স্থানীয়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১১ মার্চ (মঙ্গলবার) সকালে খাগড়াছড়ি সদর জোনের মাঠে উপকার ভোগীদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন, জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম (পিএসসি)। এ সময় স্থানীয় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রীর মধ্যে ছিলো, চাউল ৫ কেজি, ডাল ১ কেজি, চিনি ১কেজি, ছোলা ১ কেজি এবং মুড়ি ১ কেজি।
ইফতার সামগ্রী বিতরণকালে খাগড়াছড়ি সদর সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান মাসে সবাই যেন একটু ভালোমন্দ খেতে তাই আমাদের ক্ষুদ্র এ প্রচেষ্টা।
এছাড়াও তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির উদাহরণ স্বরূপ খাগড়াছড়ি সদর জোন কর্তৃক শান্তিশৃঙ্খলা, নিরাপত্তা, সামাজিক ও মানবিক কার্যক্রম সহ নানা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও সদর জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যহত রাখবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো।

