Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)

প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে রাঙ্গামাটির বিলাইছড়ি জোনের উদ্যোগে বিশেষ প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের অংশগ্রহণে পরিচালিত এ অভিযানে বিলাইছড়ি জোন হেডকোয়ার্টার এলাকা, বিলাইছড়ি বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থল থেকে প্লাস্টিক, পলিথিন, বোতলসহ বিভিন্ন পরিবেশ দূষণকারী বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়। অভিযানকালে স্থানীয় জনগণকে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয় এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বিলাইছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ ফখরুল আবেদীন বলেন, প্লাস্টিক দূষণ বর্তমানে পরিবেশের জন্য বড় হুমকি। পার্বত্য এলাকার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিস্তারিত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১৭ জুন) ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় পাহাড়ি ও বাঙালি জনগণের অংশগ্রহণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ২৪ পদাতিক ডিভিশন ও ২০৩ পদাতিক ব্রিগেডের পরিকল্পনা অনুযায়ী বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে বছরব্যাপী তিন লক্ষ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। পর্যায়ক্রমে এ কার্যক্রম সাজেক ও রূপকারী ইউনিয়নেও পরিচালিত হবে। বৃক্ষরোপণ অভিযানে স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় বাঘাইহাট জোনের জোন কমান্ডার বলেন, পরিবেশের ভারসাম্য…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও মানবিক সেবার ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের অধীন মহালছড়ি জোনের ব্যবস্থাপনায় এবং লায়ন্স ক্লাব ও রোটারী ক্লাব-এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। ৭ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ৫০০ এর অধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং ১৬০ জন রোগীকে চশমা প্রদান করা হয়। পাশাপাশি চোখের জটিল রোগীদের ছানি অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। এর ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে গত ০৮ জুন- ২০২৬ তারিখে মহালছড়ি জোনের ব্যবস্থাপনায় তালিকাভুক্ত রোগীদের মধ্যে ১০৬ জনের একটি দলকে চট্টগ্রামের লায়ন্স আই হাসপাতাল এ প্রেরণ করা হয়। এদের মধ্যে ৮৪ জন রোগী চিকিৎসা গ্রহণ…

বিস্তারিত

সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানার জন্য রেশন সামগ্রী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর নির্মাণে ঢেউটিন এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১০ জুন- ২০২৬) সকালে দীঘিনালা জোনে আয়োজিত অনুষ্ঠানে ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন। অনুষ্ঠানে ছোট মেরুং বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা এবং দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানা-এর জন্য চাল, আটা, চিনি, তেল ও ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এছাড়া চিকিৎসা সহায়তা হিসেবে মো. বাচ্চু মিয়া ও ক্রিস ত্রিপুরাকে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য দীঘিনালা উপজেলার জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন সেনাবাহিনীর দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন। মঙ্গলবার (৯ জুন- ২০২৬) দুপুরে জারুলছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় জোন কমান্ডার বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর হাতে কলম, পেন্সিল, খাতা, পেন্সিল বক্স এবং বিস্কুট তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকালে জোন কমান্ডার তাদের নিয়মিত পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষাই জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও মানবিক নাগরিক…

বিস্তারিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শাখার পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৭ জুন) সকালে উপজেলার আলীশান ভাত ঘরে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত উপজেলা কমিটিতে মো. রবিউল হোসেনকে সভাপতি, মো. আব্দুল হালিমকে সিনিয়র সহ-সভাপতি, এস. এম. হেলালকে সাধারণ সম্পাদক এবং মো. আবু বক্কর ছিদ্দিককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। পৌর কমিটিতে মো. আব্দুল কাদের (মেম্বার)-কে সভাপতি, মো. এস. এম. রাসেলকে সাধারণ সম্পাদক এবং মো. আজিজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিসিএনপি খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ। তিনি নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে…

বিস্তারিত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম রৌনিনপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর তাৎক্ষণিক আর্থিক ও চিকিৎসা সহায়তায় এক পাহাড়ি শিশুর চোখের গুরুতর ক্ষতির আশঙ্কা থেকে রক্ষা পাওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, স্থানীয় বাসিন্দা লাল খম লিয়ান বমের পাঁচ বছর বয়সী ছেলে দীর্ঘদিন ধরে জটিল চোখের সমস্যায় ভুগছিল। দ্রুত চিকিৎসা না করালে শিশুটির চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে ছয় সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় সন্তানের ব্যয়বহুল চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় গত ৩ জুন লাল খম লিয়ান বম চিকিৎসা সহায়তার আবেদন নিয়ে রৌনিনপাড়া আর্মি ক্যাম্পে যান। বিষয়টি জানার পর সেনাবাহিনী দ্রুত শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদের নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় একটি বিশেষ গাইনি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত নারীরা সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান। দিনব্যাপী এ ক্যাম্পে অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকরা নারীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। পাশাপাশি রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। স্থানীয় নারীরা এই মানবিক উদ্যোগে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় এমন চিকিৎসা সেবা নিয়মিতভাবে পাওয়া তাদের জন্য অত্যন্ত উপকারী ও আশাব্যঞ্জক।…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (২৩ মে) রাতে উপজেলার বাইন্যাছোলা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অরুন চাকমা ও জ্যোতিময় চাকমার যৌথ মালিকানাধীন একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানের সব মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনের জন্য সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ঢেউটিন প্রদান করা হয়। একইসঙ্গে ময়ূরখীল গ্রামের অসহায় ব্যক্তি দুলালকেও মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী জানায়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তারা নিয়মিতভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও উপজেলার আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। শনিবার (২৩ মে- ২০২৬) সকাল ১০টা থেকে দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত এ কার্যক্রমে উপজেলার মোট ৭১৯ জন হিল ভিডিপি সদস্য, সদস্যা এবং বিভিন্ন পদবীর সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুস্তাকিমুল হক। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো, ১ কেজি পোলাও চাল, ৪ প্যাকেট সেমাই, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০০ গ্রাম সুজি, ১ প্যাকেট…

বিস্তারিত