প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে রাঙ্গামাটির বিলাইছড়ি জোনের উদ্যোগে বিশেষ প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালিত হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের অংশগ্রহণে পরিচালিত এ অভিযানে বিলাইছড়ি জোন হেডকোয়ার্টার এলাকা, বিলাইছড়ি বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থল থেকে প্লাস্টিক, পলিথিন, বোতলসহ বিভিন্ন পরিবেশ দূষণকারী বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়।
অভিযানকালে স্থানীয় জনগণকে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয় এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বিলাইছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ ফখরুল আবেদীন বলেন, প্লাস্টিক দূষণ বর্তমানে পরিবেশের জন্য বড় হুমকি। পার্বত্য এলাকার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

