সম্প্রতি ঢাকা কলেজে শিক্ষকবৃন্দ ও নিয়মিত শিক্ষার্থীবৃন্দের উপর সন্ত্রাসী ও বখাটেদের হামলা ও শিক্ষক লাউঞ্জ ভাংচুরের ঘটনার প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা অ্যাসোসিয়েশনের আহ্বানে “খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে” কালো ব্যাজ ধারণ করে কর্মবিরতি পালন করে শিক্ষকরা। কর্মবিরতিতে উপরোক্ত ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান তাঁরা।
এ সময় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুস সালাম, রসায়ন বিভাগের প্রভাষক আবু ছৈয়দ মোহাম্মদ মুজিব, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মঈন উদ্দিন।
এদিকে খাগড়াছড়ি সরকারি কলেজেও একই দাবিতে কালো ব্যাজ ধারন ও কর্মবিরতি পালন করা হয়। ছাত্র-ছাত্রীরা ক্লাসে আসলেও শিক্ষকরা ক্লাস না করায় বাড়ি ফিরে যায়।

