খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন দুর্গাপূজা উপলক্ষে গুইমারা ও মানিকছড়ি উপজেলার পূজামণ্ডপগুলোকে অনুদান হিসেবে নগদ অর্থ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী গুইমারা রিজিয়ন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গুইমারা রিজিয়নের সিন্ধুকছড়ি জোনের মাধ্যমে এসব পূজামণ্ডপ উদযাপন কমিটির দায়িত্বপূর্ণ ব্যক্তিদের হাতে এ অনুদান তুলে দেন, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল ইসমাইল সামস আজিজি।
এ সময় তিনি বলেন, দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায় পালন করেনা, অন্যান্য ধর্মাবলম্বীরাও এ উৎসবে অংশগ্রহণ করে। পূজার পবিত্রতা বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি এবং সাধারণ মানুষসহ একে অপরের সহযোগিতায় উদযাপন সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
গুইমারা উপজেলার মন্দির কমিটির সভাপতি নির্মল বণিক বলেন, এই উৎসবে সকল ধর্ম বর্ণের লোক অংশগ্রহণ করে থাকে। এই উৎসব উপলক্ষে মন্দিরগুলোতে সেনাবাহিনীর সহযোগিতা পেয়ে আমরা অত্যন্ত খুশি।

