খাগড়াছড়িতে সম্প্রতি নানা বিষয় নিয়ে প্রেসব্রিফিং করেছেন, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা সদরের স্বনির্ভর এলাকায় প্রেসব্রিফিংয়ে তিনি বলেন, এখাসে পাহাড়ি-বাঙালি কোন ভেদাভেদ নেই। আমরা সকলে মিলে সকলের জন্য কাজ করছি। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তারা যে জাতিগোষ্ঠীর হোক না কেন, তাদের কোন ছাড় দেওয়া হবে না।
এছাড়াও শহরে সেনাবাহিনী, পুলিশ-আনসারের পাশাপাশি আমাদের বিজিবি সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করণে কাজ করছে এবং আমাদের ১০ প্লাটুন বিজিবি শহরের বিভিন্ন জায়গায় দিনে ও রাতে সার্বক্ষণিক টহল পরিচালনা করছে।
এ সময় ৩২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল কামরান কবির উদ্দিন, ৩২ বিজিবির সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান, সেক্টর সদর দপ্তরের সহকারী পরিচালক মো. ইউনুস আলী সহ অনান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।

