শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খাগড়াছড়ি সদরস্থ শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির পরিদর্শন করেছেন, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান মাহমুদ।
বুধবার (১ অক্টোবর) সকাল ১১টায় তিনি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং উপস্থিত পূজা আয়োজক কমিটির সদস্য সহ সনাতনী ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল খাদেমুল ইসলাম এবং খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-২ মেজর কাজী মোস্তফা আরেফিন।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার, মন্দির পূজা কমিটির সভাপতি বাবু স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক জুয়েল দে এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীর অনেকেই।
পরিদর্শনকালে রিজিয়ন কমান্ডার মন্দির ও পূজা কমিটির নিকট উপহার সামগ্রী তুলে দেন। তিনি বলেন, “ধর্ম যার যার উৎসব সবার, যেকোনো উৎসব সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সহায়ক।”

