Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)

“নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের সবচেয়ে বড় শক্তি হলো সামাজিক প্রতিরোধব্যবস্থা। সমাজের প্রতিটি মানুষ অন্যায়ের বিরুদ্ধে একযোগে দাঁড়ালে অনেক অপরাধ সংঘটিত হওয়ার আগেই থেমে যাবে।”— এমন মন্তব্য করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে আয়োজিত সচেতনতামূলক র‍্যালি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা…

বিস্তারিত

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে আলপালনি, আলপালন, এফলা ও বর্ষাবরণ উৎসব-২০২৬ উদযাপিত হয়েছে। একই অনুষ্ঠানে সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট দুই শিল্পী রতন ত্রিপুরা ও সম্রাটসুর চাকমা-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সোমবার (২৯ জুন) বিকেল ৫টায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, জেলা তথ্য…

বিস্তারিত

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এবং স্থানীয় জনগোষ্ঠীর বাস্তব চাহিদাকে সামনে রেখে খাগড়াছড়িতে জলবায়ু সহনশীল ও দুর্যোগ-প্রস্তুত সমাজ গঠনের লক্ষ্যে প্রণীত লোকাল রেজিলিয়েন্স প্ল্যান (এলআরপি) জনসম্মুখে উপস্থাপন ও প্রচারের জন্য এক গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশগ্রহণকারীরা বলেন, স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনকে ভিত্তি করে প্রণীত এ পরিকল্পনা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে এবং টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। সোমবার (২৯ জুন) সকাল ১০টায় খাগড়াছড়ি সদর উপজেলা অডিটোরিয়ামে কমিউনিটি রেজিলিয়েন্স থ্রু লোকালি লেড ইনক্লুসিভ অ্যাডাপটেশন (CoRLIA)-এর উদ্যোগে এবং ইকোসিস্টেমস রেস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ইন সিএইচটি (ERRD-CHT) প্রকল্পের আওতায় ইউএনডিপি (UNDP)-এর সহযোগিতায় এ সভার…

বিস্তারিত

সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে খাগড়াছড়ির দীঘিনালায় দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে পহর লাইব্রেরি। মানবিক এ উদ্যোগে তিন শতাধিক অসচ্ছল ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ এবং রক্ত পরীক্ষা (ব্লাড টেস্ট) সেবা গ্রহণ করেন। শনিবার (২৭ জুন) সকালে দীঘিনালা সদর উপজেলার জামতলী রাজেন্দ্র কার্বারী পাড়ায় পহর লাইব্রেরির কার্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ, শিশু ও প্রবীণরা চিকিৎসাসেবা নিতে ভিড় করেন। চিকিৎসকদের আন্তরিক সেবা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনায় দিনব্যাপী ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়। ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান এবং বিনামূল্যে রক্ত পরীক্ষা করা…

বিস্তারিত

খাগড়াছড়ির সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের কুমারধন রোয়াজা পাড়ায় ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তির ব্যবহার ও টেকসই চাষাবাদ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ঐতিহ্যবাহী কৃষি ফসলের পুনরুজ্জীবন, টেকসই কৃষি প্রযুক্তির প্রসার, খাদ্য ব্যবস্থার সহনশীলতা বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা। এ প্রশিক্ষণে জাবারাং কল্যাণ সমিতির প্রজেক্ট অফিসার দয়ানাথ রোয়াজা’র সার্বিক তত্বাবধানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপ-সহকারী কৃষি কর্মকর্তা গায়ত্রী খীসা। তিনি অংশগ্রহণকারী কৃষকদের ট্রাইকো-কম্পোস্ট তৈরির আধুনিক পদ্ধতি, মাটির উর্বরতা বৃদ্ধি, রোগবালাই দমন এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। প্রশিক্ষণটি জাবারাং কল্যাণ সমিতি আয়োজিত…

বিস্তারিত

কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান করা হয়। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষক এবং বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। “কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে আমন ধানের আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং সরকারের নিবিড় পরিচর্যা কর্মসূচির…

বিস্তারিত

ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত তিনদিনব্যাপী এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা), ফ্যাক্ট চেকিং এবং সাংবাদিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ-পরবর্তী আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা এস. এম. শাহাদাত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকতাকে বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অপপ্রচার, গুজব এবং…

বিস্তারিত

পার্বত্যাঞ্চলের জলবায়ু ঝুঁকি মোকাবিলা, স্থানীয় সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন নিশ্চিত করতে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের স্থানীয় সহনশীলতা পরিকল্পনা (Local Resilience Plan-LRP) বিষয়ক অ্যাডভোকেসি সভা ও CoRLIA প্রকল্প প্রদর্শনী। মঙ্গলবার (২৩ জুন) সকালে খাগড়াছড়ি জেলা সদরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কমিউনিটি রেজিলিয়েন্স থ্রু লোকালি লেড ইনক্লুসিভ অ্যাডাপটেশন (CoRLIA) উদ্যোগে এবং ইকোসিস্টেমস রেস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ইন সিএইচটি (ERRD-CHT) প্রকল্পের আওতায় ইউএনডিপি (UNDP)-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সম্পদের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) কার্যক্রম জোরদারকরণ এবং জলবায়ু সহনশীল উন্নয়নে স্থানীয় পরিকল্পনার গুরুত্ব তুলে…

বিস্তারিত

খাগড়াছড়িতে বেক্সিমকো এলপিজি গ্যাসের বোতলে গ্যাসের পরিবর্তে পানি পাওয়া যাওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে জননী ট্রেডার্স এবং একটি খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে বেক্সিমকো গ্যাসের বোতলে গ্যাসের পরিবর্তে পানি পাওয়া যায়। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণে অনিয়ম, ওজনে কারচুপি এবং লাইসেন্সবিহীনভাবে পণ্য বিক্রির বিষয়ও ধরা পড়ে। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একটি খুচরা দোকানদারকে ৫ হাজার টাকা এবং জননী ট্রেডার্সকে একই আইনের ৪৬ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খাগড়াছড়ি জেলা…

বিস্তারিত

পার্বত্যাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, স্থানীয় সম্পদের সুরক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে খাগড়াছড়িতে দুই দিনব্যাপী কারিগরি সেবাদাতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণে জলবায়ু সহনশীল ও আত্মনির্ভরশীল কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে সোলার প্যানেল স্থাপন, প্লাম্বিং, সৌরবিদ্যুৎ ও বিদ্যুৎ ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ এবং অবকাঠামো রক্ষণাবেক্ষণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। শুক্রবার ও শনিবার খাগড়াছড়ি জেলা সদরের আনন্দ ট্রেনিং সেন্টার, পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র এবং মিলন কার্বারি পাড়ায় কমিউনিটি রেজিলিয়েন্স থ্রু লোকালি লেড ইনক্লুসিভ অ্যাডাপটেশন (CoRLIA)-এর উদ্যোগে এবং ইকোসিস্টেমস রেস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ইন সিএইচটি (ERRD-CHT) প্রকল্পের আওতায় ইউএনডিপি (UNDP)-এর সহযোগিতায় ডব্লিউসিআরসি (WCRC) সম্পদের…

বিস্তারিত