Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)
পার্বত্য জনপদের ইতিহাস, ভাষা, সাহিত্য ও সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখা আন্তর্জাতিক মাতৃভাষা পদকপ্রাপ্ত লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা’র সাহিত্যকর্ম, গবেষণা ও জীবনদর্শন নিয়ে খাগড়াছড়িতে এক বর্ণাঢ্য মতবিনিময় সভা, গান পরিবেশন ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের অংশ হিসেবে মনীষীদের জীবন ও কর্ম নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি এ আয়োজন করে। শুক্রবার (১৯ জুন) বিকেল ৫টায় ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনাও তিনি পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের…
“তরুণের শক্তি, খেলাধুলার গতি, এগিয়ে যাক ত্রিপুরা সমাজের ঐক্য ও প্রগতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে মাসব্যাপী ত্রিপুরা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার পশ্চিম গোলাবাড়ি ত্রিপুরা পাড়ার ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ (বিটিজেকেএস) খাগড়াছড়ি সদর উপজেলা শাখার উদ্যোগে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিটিজেকেএস খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি ফলেন ময় ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্টের আহ্বায়ক ও বিটিজেকেএস খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সহ-সভাপতি সোহাগ ত্রিপুরা।…
খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং গুণীজনদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রয়াত শিক্ষক নবীন কুমার ত্রিপুরাকে স্মরণে এক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক ঞ্যো হ্লা মং। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রয়াত নবীন কুমার ত্রিপুরা ছিলেন একজন আদর্শ, মানবিক ও নিবেদিতপ্রাণ শিক্ষক। তিনি শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানই শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেননি, বরং সততা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের শিক্ষাও দিয়েছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর জীবনের…
জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এবং স্থানীয় জনগোষ্ঠীর বাস্তব চাহিদাকে বিবেচনায় রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রণীত লোকাল রেজিলিয়েন্স প্ল্যান (এলআরপি) জনসম্মুখে উপস্থাপন ও প্রচারের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় দীঘিনালা উপজেলা অডিটোরিয়ামে কমিউনিটি রেজিলিয়েন্স থ্রু লোকালি লেড ইনক্লুসিভ অ্যাডাপটেশন (CoRLIA)-এর উদ্যোগে এবং ইকোসিস্টেমস রেস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ইন সিএইচটি (ERRD-CHT) প্রকল্পের আওতায় ইউএনডিপি (UNDP)-এর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ।…
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এবং স্থানীয় জনগোষ্ঠীর বাস্তব চাহিদাকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় প্রণীত লোকাল রেজিলিয়েন্স প্ল্যান (এলআরপি) জনসম্মুখে উপস্থাপন ও প্রচারের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বুধবার সকাল ১০টায় গুইমারা উপজেলা অডিটোরিয়ামে কমিউনিটি রেজিলিয়েন্স থ্রু লোকালি লেড ইনক্লুসিভ অ্যাডাপটেশন (CoRLIA)-এর উদ্যোগে এবং ইকোসিস্টেমস রেস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ইন সিএইচটি (ERRD-CHT) প্রকল্পের আওতায় ইউএনডিপি (UNDP)-এর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল তামান্না। অনুষ্ঠানে CoRLIA…
পাহাড়ের শিল্প-সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ, স্থানীয় চিত্রশিল্পীদের কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের সৃজনশীল শিল্পকর্মের বাজার সম্প্রসারণের লক্ষ্যে খাগড়াছড়িতে জেলা চিত্রশিল্পীদের জন্য একটি শিল্পকর্ম বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত ১৮০ দিনের কর্মসূচি এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। সোমবার (১৫ জুন) বিকেলে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ এবং খাগড়াছড়ি সরকারি মহিলা…
দীর্ঘদিন ধরে পাহাড়ি ছড়া ও ঝিরির পানির ওপর নির্ভরশীল ছিল খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের দুর্গম চিকনচান পাড়ার মানুষ। বর্ষায় ঘোলা পানি, শুষ্ক মৌসুমে পানির সংকট—এ দুই সমস্যার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে আসছিল শতাধিক পরিবার। অবশেষে তাদের সেই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হলো বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগে। বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে সৌরশক্তি চালিত পানির পাম্প স্থাপনের মাধ্যমে দুর্গম এ পাহাড়ি জনপদে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এর ফলে এলাকার শতাধিক পরিবার ছাড়াও চিকনচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এখন নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাচ্ছেন। সোমবার (১৫ জুন) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল…
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামূলক চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের উদ্যোক্তা উদ্যোগ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী। দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় তরুণ উদ্ভাবকদের ভাবনা, সম্ভাবনা ও স্বপ্নের এক প্রাণবন্ত মিলনমেলায়। রবিবার (১৪ জুন) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। শিক্ষাগত উৎকর্ষতা সহায়তা কর্মসূচি (ইএসএস), মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (এসইডিপি) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে, জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক…
দুর্গম পাহাড় পেরিয়ে যখন স্বাস্থ্যসেবা পৌঁছে যায় মানুষের দোরগোড়ায়, তখন তা কেবল একটি চিকিৎসা ক্যাম্প নয়,মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। সেই মানবিক দায়বদ্ধতার অনন্য নজির স্থাপন করেছে খাগড়াছড়ির জনপ্রিয় প্রতিষ্ঠান হোটেল গাইরিং-এর সহযোগিতায় ইন্টারনাল মেডিসিন ও ক্লিনিক্যাল কার্ডিওলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিম। তাদের উদ্যোগে জেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকায় দুই শতাধিক অসহায়, দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষ পেয়েছেন বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্য পরামর্শ। “একটি হাসি ও সঠিক চিকিৎসা, দুটোই জীবন বাঁচাতে পারে”এই মানবিক প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১৪ জুন) খাগড়াছড়ির প্রত্যন্ত নির্মল চন্দ্র কার্বারীপাড়া এলাকায় দিনব্যাপী এ বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। সকাল থেকেই নারী, পুরুষ, শিশু…
পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের ঘোষিত “০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও একযোগে বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে খাগড়াছড়ি শহরের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় অনুষ্ঠানে অংশ নেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। উদ্বোধনের পরপরই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ, আলুটিলা পর্যটন কেন্দ্র…
