Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)
টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে বিপর্যস্ত খাগড়াছড়ির বন্যাদুর্গত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে বলে আশ্বস্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। তিনি বলেছেন, “আপাতত দুর্গত মানুষের খাদ্য সহায়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসলি জমি নষ্ট হয়েছে এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে, তাদের পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।” শনিবার (১১ জুলাই) বিকেলে খাগড়াছড়ির বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রধানমন্ত্রী নিজেও বন্যাদুর্গত মানুষের খোঁজখবর রাখছেন এবং তাঁর নির্দেশনাতেই তিনি…
টানা পাঁচদিনের ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ির জনজীবন। গত ৪ জুলাই থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে চেঙ্গী নদীসহ জেলার বিভিন্ন নদী-ছড়া ও খালের পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়ক, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে দুর্বিষহ সময় পার করছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, নারী, বয়স্ক ও অসুস্থ মানুষ। জেলা সদরের মুসলিমপাড়া, আরামবাগ, মেহেদীবাগসহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। অন্যদিকে মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজার ও স্লুইচগেটপাড়া এবং দীঘিনালা-লংগদু সড়কের আটারকছড়া এলাকা প্লাবিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থায়ও মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। অবিরাম বর্ষণের ফলে সদর…
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের খাগড়াছড়ি জেলা শাখার ৬৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে সমাজসেবক ও মারমা সম্প্রদায়ের সুপরিচিত মুখ ম্রাসাথোয়াই মারমা-কে আহ্বায়ক, ক্ষেত্র মোহন রোয়াজা-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং দোলন দাস-কে সদস্য সচিব করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিজন কান্তি সরকার ও মহাসচিব তপন কুমার বসু মিত্র স্বাক্ষরিত এক পত্রে কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে জেলার বিভিন্ন উপজেলা এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে জেলার বহুমাত্রিক সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতার প্রতিফলন ঘটে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত জেলা কমিটি সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করা, ধর্মীয় স্বাধীনতা ও…
টানা চারদিনের ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ায় কার্যত স্থবির হয়ে পড়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ির স্বাভাবিক জনজীবন। মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি দিনভর অব্যাহত থাকায় চেঙ্গী নদীসহ জেলার বিভিন্ন ছড়া-খালের পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে নিম্নাঞ্চলের সড়ক, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। জেলা সদরের মুসলিমপাড়া, আরামবাগ, মেহেদীবাগসহ বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকায় হাঁটুসমান পানি জমে যাওয়ায় যানবাহন ও মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অসংখ্য পরিবার ঘরবন্দি হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন শিশু, নারী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। অন্যদিকে মহালছড়ি…
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং কৃষকদের টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দ্বিতীয় ধাপে ২১ হাজার ফলজ, বনজ, ঔষধি ও ফুলজাতীয় গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে মাটিরাঙ্গা হর্টিকালচার সেন্টারে করলিয়া প্রকল্পের উদ্যোগে, ইআরআরডি-সিএইচটি এবং ইউএনডিপির সহযোগিতায় দ্বিতীয় ধাপে জেলার ৩০টি সাইটের কৃষকদের মাঝে এসব চারা বিতরণ করা হচ্ছে। করলিয়া প্রকল্পের জেলা কর্মকর্তা নবলেশ্বর দেওয়ানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ আব্দুল্লাহ আল মাসুম। বিতরণকালে অতিথিরা বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান বাস্তবতায় পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। ফলজ, বনজ, ঔষধি ও ফুলজাতীয় গাছের চাষ একদিকে…
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় শুধু বৃক্ষরোপণ নয়, প্রতিটি গাছকে নিজের সম্পদ মনে করে নিয়মিত পরিচর্যার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব আজ আর কোনো নির্দিষ্ট দেশের সমস্যা নয়; এটি একটি বৈশ্বিক সংকট। বাংলাদেশও এর বাইরে নয়। বিশেষ করে পার্বত্য অঞ্চলে জলবায়ুর পরিবর্তনের কারণে কৃষি, পরিবেশ ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। এই বাস্তবতা মোকাবিলায় সবাইকে সচেতন হয়ে পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। রবিবার (৫ জুলাই) খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে করলিয়া প্রকল্পের উদ্যোগে, ইআরআরডি-সিএইচটি এবং ইউএনডিপির সহযোগিতায় ৩০টি সাইটের কৃষকদের মাঝে ২১ হাজার…
জুলাইয়ের গণহত্যা, খুন, গুমসহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৪ জুলাই ২০২৬) বিকেল ৫টায় ১১ দলীয় ঐক্য, খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে শহরের মুক্তমঞ্চ থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, জামায়াতের জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, এনসিপি খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মো. নুরুল আলম, যুগ্ম আহ্বায়ক সাথোয়াই মারমা এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি…
খাগড়াছড়ি বাজারে ভাসমান এক নারী সবজি ব্যবসায়ীকে মারধর, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি পৌর বাজারে ভাসমান সবজি বিক্রেতা ক্রাইউ মগিনী (৩৯)-এর সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ী মো. ওমর ফারুক (৩৭)-এর ভাসমান সবজির দোকান বসানোকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে মো. ওমর ফারুক ক্রাইউ মগিনীকে এলোপাতাড়ি ঘুষি মেরে নাক-মুখে আঘাত করেন। পরে তাকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার পর আহত ক্রাইউ মগিনীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত মো. ওমর ফারুককে আটক…
সারাদেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলাতেও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএমটি) পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) প্রথম দিনের পরীক্ষা জেলার সব কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধান, শিক্ষা বিভাগের সমন্বয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় প্রতিটি কেন্দ্রে ছিল স্বস্তি, শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশ। জেলা সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলায় সাধারণ এইচএসসি পরীক্ষা ১০টি কেন্দ্রে, আলিম পরীক্ষা ২টি কেন্দ্রে এবং এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএমটি) পরীক্ষা ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ এইচএসসি পরীক্ষার উল্লেখযোগ্য কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে খাগড়াছড়ি সরকারি কলেজ, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ এবং খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সব…
পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে সাংস্কৃতিকভাবে সংবেদনশীল, পরিবেশ ও নারীবান্ধব পর্যটন বিকাশের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তারা বলেন, পর্যটনের প্রসার ঘটাতে হলে স্থানীয় সংস্কৃতি, পরিবেশ ও নারীর নিরাপত্তাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। টেকসই পর্যটন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনগোষ্ঠী এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে উইমেন রিসোর্স নেটওয়ার্কের আয়োজনে, এমএসসিডি (MSCD) প্রকল্প ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত “সাংস্কৃতিকভাবে সংবেদনশীল, পরিবেশ ও নারীবান্ধব পর্যটন” শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলা হয়। উইমেন রিসোর্স নেটওয়ার্কের কেন্দ্রীয় সমন্বয়কারী ও সভাপতি অ্যাডভোকেট…
