Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)

নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করার লক্ষ্যে খাগড়াছড়িতে সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) বিষয়ক স্টেকহোল্ডার, সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও), কমিউনিটি বেইজড অর্গানাইজেশন (সিবিও), কমিউনিটি চেঞ্জ মেকার (সিসিএম) এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণে এক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুর হিলটপ গেস্ট হাউসের সম্মেলন কক্ষে তৃণমূল উন্নয়ন সংস্থার (টিইউএস) এম্পাওয়ারমেন্ট প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শাশ্বতী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা তথ্য…

বিস্তারিত

“নারীর অধিকার, শিশুর সুরক্ষা এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধে বাংলাদেশে প্রয়োজনীয় আইনি কাঠামো রয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এসব আইনের কার্যকর বাস্তবায়ন। বিচার যেন মানুষের জন্য সহজ, দ্রুত ও মানবিক হয়, সেটিই আমাদের লক্ষ্য।”—এভাবেই নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভায় নিজের বক্তব্য শুরু করেন খাগড়াছড়ির সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার ফারজানা আক্তার। তিনি বলেন, পারিবারিক সহিংসতা প্রতিরোধে ২০১০ সালে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, শিশুদের অধিকার নিশ্চিত করতে শিশু আইন, ২০১৩ এবং যৌতুকের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে যৌতুক নিরোধ আইন কার্যকর রয়েছে। আইনের অভাব নয়, বরং সঠিক প্রয়োগই নারী ও শিশু সুরক্ষা নিশ্চিত করার প্রধান…

বিস্তারিত

সাম্প্রতিক টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের ১৭৬টি পরিবারের মাঝে বহুমুখী শর্তহীন নগদ সহায়তা (Multipurpose Cash Grant-MPCG) এবং স্বাস্থ্যবিধি (হাইজিন) সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেল ৩টায় কমলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ মানবিক সহায়তা বিতরণ করা হয়। স্টার্ট ফান্ড বাংলাদেশের আর্থিক সহায়তায় কারিতাস বাংলাদেশ ও জাবারাং কল্যাণ সমিতি যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা। সভাপতিত্ব করেন কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল চাকমা। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারিয়া সুলতানা বলেন, “কমলছড়ি ইউনিয়ন খাগড়াছড়ি জেলার অন্যতম দুর্যোগপ্রবণ…

বিস্তারিত

“ভাষা একটি জাতির আত্মপরিচয়, ইতিহাস ও সংস্কৃতির অন্যতম প্রধান ভিত্তি। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে রফিক, সালাম, বরকত, জব্বারসহ অসংখ্য ভাষা শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলা ভাষা তার মর্যাদা প্রতিষ্ঠা করেছে। সেই চেতনা থেকেই প্রতিটি মাতৃভাষার সংরক্ষণ ও বিকাশ সমানভাবে গুরুত্বপূর্ণ।” খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হকের এই বক্তব্য যেন শুধু একটি আনুষ্ঠানিক ভাষণ নয়, বরং পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষার এক সুস্পষ্ট অঙ্গীকার। পার্বত্য অঞ্চলের ত্রিপুরা, চাকমা ও মারমা জনগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণ, চর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে ভাষাগত বৈচিত্র্যের প্রতি আগ্রহ সৃষ্টি করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।…

বিস্তারিত

খাগড়াছড়ি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৩৯ কোটি ৩৭ লাখ ৫৯ হাজার ৫১৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা এবং আধুনিক পৌর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেলে খাগড়াছড়ি পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত এক উন্মুক্ত বাজেট ঘোষণার অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক রুমানা আক্তার। তিনি বলেন, পৌরবাসীর চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি জনবান্ধব, বাস্তবমুখী ও উন্নয়নকেন্দ্রিক বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং সেবার…

বিস্তারিত

দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে পার্বত্যাঞ্চলের সাধারণ মানুষের পাশে থেকে সেনাবাহিনী স্থানীয় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত খাগড়াছড়ি জোনের উদ্যোগে আজ রবিবার (১৯ জুলাই) খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কিশোরী ও নারীদের জন্য একটি বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর দুই শতাধিক কিশোরী ও নারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বয়ঃসন্ধিকালীন শারীরিক…

বিস্তারিত

খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকালে শহরের উত্তর সবুজবাগ এলাকার রসুলপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাবীন। অভিযানে উত্তর সবুজবাগ এলাকার বাসিন্দা মো. শাহজাহানকে অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের সময় আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড…

বিস্তারিত

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ও দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। মানবিক উদ্যোগের অংশ হিসেবে জেলার মাটিরাঙ্গা উপজেলার ভগবান টিলা ও বি-টিলা এলাকার ২০০টি ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। পার্বত্য জেলা পরিষদ সবসময় দুর্গত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বি-টিলা…

বিস্তারিত

খাগড়াছড়িতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে জরুরি ত্রাণ সহায়তা নিয়ে মাঠে নেমেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। জেলার মহালছড়ি ও সদর উপজেলায় বন্যাকবলিত ৫০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় মহালছড়ি উপজেলার লেমুছড়ি এলাকায় ১৫০টি এবং পরে খাগড়াছড়ি সদর উপজেলার গঞ্জপাড়া এলাকায় আরও ৩৫০টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় তিনি বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে প্রয়োজন অনুযায়ী সহায়তা দিতে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে এবং এই…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মিজানুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্যাদুর্গত মানুষের পাশে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার (১৩ জুলাই) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ছোট মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে সচিব বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ত্রাণ বিতরণ, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত এবং পুনর্বাসন কার্যক্রম জোরদারের নির্দেশ দেন। অনুষ্ঠানে বন্যাকবলিত ১ হাজার ২০০ মানুষের মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ ও…

বিস্তারিত