Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)

পাহাড়ের সবুজে ঘেরা শিক্ষাঙ্গন। শ্রেণিকক্ষে বই-খাতা নিয়ে পাঠদানের চিরচেনা দৃশ্য। তবে সময়ের সঙ্গে বদলে যাচ্ছে সেই চিত্র। প্রযুক্তির দ্রুত অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে শুরু হয়েছে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, স্মার্ট ও কার্যকর করার নতুন এক উদ্যোগ। ‘নারী শিক্ষা উন্নত জাতি, এই প্রত্যয় আমাদের অগ্রযাত্রার শক্তি’—এই প্রত্যয়কে সামনে রেখে কলেজটিতে চালু করা হয়েছে দুটি ডিজিটাল প্ল্যাটফর্ম—‘KGWC Class Manager’ এবং ‘Student C Studio’। একটি শ্রেণিকক্ষ ব্যবস্থাপনাকে নিয়ে যাচ্ছে ডিজিটাল কাঠামোয়, অন্যটি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের কাছে তুলনামূলক কঠিন C Programming-কে করছে অনুশীলনভিত্তিক ও সহজবোধ্য। মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্ল্যাটফর্ম দুটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য…

বিস্তারিত

আসন্ন সেপ্টেম্বর মাসকে সামনে রেখে সম্ভাব্য ঝুঁকি ও হুমকি মোকাবিলা এবং সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নে রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটি (আরআইসি)-এর উদ্যোগে সোমবার খাগড়াছড়িতে সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে। রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি রিজিয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংশ্লিষ্ট বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, প্রশাসন ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সভায় কর্নেল জিএস, শাখা ডিজিএফআই, রাঙ্গামাটি; সকল জোন কমান্ডার; পুলিশ সুপার; এপিবিএন ও জেলা প্রশাসকের প্রতিনিধি; আনসার ব্যাটালিয়ন অধিনায়ক ও জেলা কমান্ড্যান্ট; উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স; যুগ্ম পরিচালক, এনএসআই খাগড়াছড়ি; এফআইডি; আরআইবি এবং শাখা এফআইইউর প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। সভায় আসন্ন সেপ্টেম্বর মাসকে…

বিস্তারিত

খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটক দুজনের মধ্যে একজনের বয়স ২১ বছর এবং অপরজনের বয়স ১৭ বছর। পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) রাতে খাগড়াছড়ি সদর থানার গঞ্জপাড়া ও সবুজবাগ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. জহিরুল ইসলাম ফরাজী (২১) ও আহনাফ তাহমিদ তামিম (১৭) নামের দুজনকে আটক করা হয়। আটক জহিরুল ইসলাম ফরাজী খাগড়াছড়ি পৌরসভার কলেজ গেইট এলাকার বাসিন্দা। অপর আটক আহনাফ তাহমিদ তামিম সদর উপজেলার তালুকদার পাড়ার বাসিন্দা। খাগড়াছড়ি সদর থানা পুলিশ বলছে, আটক দুজনের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন মিছিল ও সভা-সমাবেশে অংশ নেওয়ার…

বিস্তারিত

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। জেলা মৎস্য দপ্তরের আয়োজনে ১৬ আগস্ট থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা শহরের পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে পুনরায় পৌর টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ…

বিস্তারিত

“আপনাদের একজনের মাধ্যমে যদি কোনো অসুস্থ মা কিংবা শিশুর সময়মতো সেবা নিশ্চিত হয়, যদি একটি জীবনও রক্ষা পায়, তাহলেই এই উদ্যোগ সার্থক হবে” খাগড়াছড়িতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণার্থীদের উদ্দেশে এ কথা বলেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। তিনি বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে প্রসূতি মা কিংবা অসুস্থ শিশু যখন তাৎক্ষণিক চিকিৎসাসেবার প্রয়োজন অনুভব করে, তখন প্রশিক্ষণপ্রাপ্তদের প্রাথমিক সহায়তা ও সঠিক সিদ্ধান্ত একটি জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় খাগড়াছড়ি জোন সদরে সেনা…

বিস্তারিত

নারীর নিরাপত্তা, মর্যাদা ও সিদ্ধান্ত গ্রহণের অধিকার নিশ্চিত না করে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের মতো বৈচিত্র্যময় ও দুর্গম অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিয়ে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় নারীদের অভিজ্ঞতা, মতামত ও নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেছেন, নারীদের শুধু নিরাপত্তার সুবিধাভোগী হিসেবে দেখলে হবে না; শান্তি প্রতিষ্ঠা, সংঘাত প্রতিরোধ, সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের প্রতিটি পর্যায়ে তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তৃণমূলের নারীর কণ্ঠস্বরকে জাতীয় নীতি ও আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে যুক্ত করলেই নারী, শান্তি ও নিরাপত্তা (WPS) এজেন্ডার কার্যকর বাস্তবায়ন সম্ভব। সোমবার (১০ আগস্ট) সকালে খাগড়াছড়ি জেলা সদরের পর্যটন মোটেল হলরুমে…

বিস্তারিত

একটি বিদ্যালয়েও কোনো শিক্ষার্থী পাস করেনি—এমন তিনটি প্রতিষ্ঠান রয়েছে খাগড়াছড়িতে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর জেলার শিক্ষা ব্যবস্থার চিত্রে এমন হতাশাজনক তথ্য উঠে এসেছে। একই সঙ্গে উপজেলা ভিত্তিক ফলাফলেও দেখা দিয়েছে বড় ধরনের পার্থক্য। কোথাও পাসের হার ৪০ শতাংশ ছাড়ালেও কোনো কোনো উপজেলায় তা নেমে এসেছে ২৩ শতাংশের নিচে। জেলা পর্যায়ে স্কুল ও মাদ্রাসা মিলিয়ে খাগড়াছড়ির সম্মিলিত পাসের হার ৩৭ দশমিক ০৪ শতাংশ। বিপরীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামগ্রিক পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। অর্থাৎ বোর্ডের গড় ফলাফলের চেয়ে খাগড়াছড়ির সম্মিলিত পাসের হার প্রায় ২২ শতাংশীয় পয়েন্ট কম। শুধু ফলাফলের ব্যবধান নয়, জেলার তিনটি বিদ্যালয়ে…

বিস্তারিত

উৎসবমুখর পরিবেশ, মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বিটিকেএস) কেন্দ্রীয় কমিটির ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুরে অবস্থিত বিটিকেএস কেন্দ্রীয় কার্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বিটিকেএস) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য…

বিস্তারিত

খেলার মাঠে গোলের ঝড় তুলেছে খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি। উদ্বোধনী ম্যাচেই দুর্দান্ত নৈপুণ্যে মহালছড়ি স্বপ্নবিলাস প্রমিলা স্পোর্টস একাডেমিকে ১১-০ গোলে বিধ্বস্ত করে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে শুভসূচনা করেছে স্বাগতিক দল। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াদুদ ভূঁইয়া বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। তরুণদের মাদকের নেশা থেকে বেরিয়ে এসে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার…

বিস্তারিত

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো খাগড়াছড়িতেও যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। বুধবার (৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা, পৌর প্রশাসক রুমানা আক্তার, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা শহরের টাউন…

বিস্তারিত